মধ্যবিত্ত সমাজের বিকাশ : সংস্কৃতির রূপান্তর

DOI: https://doi.org/10.62328/sp.v13i2.6
Crossmark

Authors

Abstract

ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে প্রায় অর্ধশতাব্দী কাল ধরে বাঙলার সমাজ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে বিকশিত হচ্ছিল। প্রতিষ্ঠিত সামন্ত শাসক-শ্রেণী তখন ক্রমেই চূড়ান্ত ধ্বংসের মুখে এগিয়ে চলছিল আর ধ্বংসোন্মুখ শাসক-শ্রেণীর প্রতিপক্ষ হিসেবে সমাজের নিম্নতর স্তর থেকে জেগে উঠছিল এক বর্ধিষ্ণু মধ্য শ্রেণী—যার প্রধান অংশ ছিল বণিকেরা। সামন্ত অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক সম্পর্ক ও শাসন-পদ্ধতির চাপে নিষ্পিষ্ট বিপুল জনগণ তখন প্রতিষ্ঠিত শাসক-শ্রেণী এবং প্রচলিত সামাজিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠানাদির প্রতি ক্রমেই হয়ে উঠছিল আস্থাহারা । সমাজের আইন-শৃংঙ্খলা, রীতি-নীতি, প্রথা-পদ্ধতি পড়ছিল ভেঙে। সমাজে সূচিত হয়েছিল কালান্তরের পূর্বাভাস। গোটা সমাজের বিপ্লবী পুনর্গঠন হয়ে উঠেছিল অবশ্যম্ভাবী। কালান্তরের সংগঠনে ও সমাজের বিপ্লবী নেতৃত্বের ভুমিকা গ্রহণ করার কথা ছিল উদীয়মান মধ্য শ্রেণীর-যার প্রধান অংশ ছিল বণিকদের গোমস্তা ফড়িয়ারা। কিন্তু এই শ্রেণীর পক্ষে বাঙলার রাষ্ট্র, ক্ষমতা। দখল করে সমাজের পুনর্গঠনসাধন সম্ভব হয়নি বৈদেশিক শাসন প্রতিষ্ঠার ফলে। বাঙলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর এই শ্রেণী বিদেশী শাসক গোষ্ঠীর সহযোগী একটি শ্রেণী রূপে প্রতিষ্ঠিত হয় ও বিকাশ লাভ করে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1969-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মধ্যবিত্ত সমাজের বিকাশ : সংস্কৃতির রূপান্তর. (1969). সাহিত্য পত্রিকা, 13(2), 203-220. https://doi.org/10.62328/sp.v13i2.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%