ধাত্রীমাতা
Abstract
ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নাট্য-জীবনের ধাত্রীমাতা। আজ তার স্মৃতি-তর্পণ করার সংযোগ পেয়ে ধন্য হলাম। আমাদের বাড়ী ছিল পূর্বে বঙ্গে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা শহরের তিন মাইল উত্তরে ‘গালা' গ্রামে। আমার পর্বে পরষগণ ঐ গ্রামের ক্ষদ্র জমিদার ছিলেন । আজকের বেকার জগৎ শহনে অবাক হবে যে আমার ঠাকুর্দার হাতের লেখা খুব সন্দর ছিল বলেই তিনি পালিশী দারোগার চাকরি পেয়ে গেলেন। বঙ্গাব্দ ১৩০৬ সনের ১লা আষাঢ় (ইং ১৮৯৯, ১৬ই জন) ‘গালা' গ্রামে আমার জন্ম হয়। ঐ অঞ্চলে তখন ম্যালেরিয়া মহামারী আকারে লোকক্ষয় করছিল দেখে ‘গালা'র বাস তুলে দিয়ে আমার পিতা পিতামহ আমাকে নিয়ে সটান চলে গেলেন দিনাজপুর জেলার মহকুমা শহর বালর- ঘাটে। ঐ অঞ্চলেও আমাদের কিছন পৈতকে সম্পত্তি ছিল। আমি যখন ‘গালা ছেড়ে যাই, তখন আমার বয়স হবে বছর ছয়। জীবনের সবচেয়ে স্মরণীয় যে কয়েকটি দৃশ্যপট আমার মনের ফ্রেমে বাঁধা রয়েছে তার মধ্যে আমাদের ঐ ‘গালা'র বাড়ীর সংবিশাল দীঘিটি। অত বৃহৎ দীঘি ওই অঞ্চলে আর ছিল না। কাকচক্ষ, জল এবং মাছের প্রাচর্যের জন্য আমাদের ‘রায়দীঘি' বিস্ময়কর হয়ে উঠেছিল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1974 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.