ঊনবিংশ শতাব্দীতে ঢাকায় নাট্য আন্দোলন
Abstract
গত বৎসর বাংলাদেশে পেশাদারী মঞ্চের একশো বছর পূর্তি উপলক্ষে উভয় বঙ্গের পত্র-পত্রিকায় সদেীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে ঢাকা শহরের নাট্যা- ভিনয় সম্বন্ধে কোন উল্লেখযোগ্য আলোচনা আমার দৃষ্টিগোচর হয়নি। এ সম্বন্ধে কিঞ্চিৎ আলোকপাত করা বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে বাংলাদেশের মফস্বলে। প্রথম নাটক অভিনয়ের গৌরব বরিশালের প্রাপ্য। ১৮৫৬-৫৭ সালে বরিশালে ডাক্তার দর্গাদাস করের রচিত ‘স্বর্ণ শৃঙ্খল' নাটক অভিনীত হয়। দর্গাদাস কর সরকারী ডাক্তার ছিলেন। বরিশাল থেকে ঢাকা বদলী হয়ে অসলে তাঁর বন্ধ, বন্দাবন বন্দ্যোপাধ্যায় এই নাটক ১৮৬৩ সালে প্রকাশ করেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1974 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.