রবীন্দ্রনাথ-সম্পাদিত বঙ্গদর্শন : ১৩০৮-১৩১২
Abstract
বঙ্কিমচন্দ্র-সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ মাসে। ১২৮২-এর চৈত্র পর্যন্ত বঙ্কিম কর্তাকে এই পত্রিকা সম্পাদিত হয়। ১২৮৩ বঙ্গাব্দে পত্রিকার প্রকাশ বন্ধ থাকে। ১২৮৪র বৈশাখ থেকে ১২৮৫র চৈত্র, ১২৮৭র বৈশাখ থেকে ১২৮৮র আশ্বিন এবং ১২৮৯র বৈশাখ থেকে চৈত্র—এই সময়কার বঙ্গ- দর্শনে সম্পাদক হিসাবে বঙ্কিমচন্দ্রের হলে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম মনদ্রিত হয়, যদিও পত্রিকা-পরিচালনার মূল দায়িত্ব ছিল বঙ্কিমচন্দ্রের উপরেই। ১২৮৪ থেকে ১২৮৯র মধ্যে ১২৮৬র বৈশাখ থেকে চৈত্র এবং ১২৮৮র কার্তিক থেকে চৈত্র—এই কয় মাস পত্রিকা প্রকাশিত হয়নি। সঞ্জীবচন্দ্রের পর ১২৯০র কার্তিক থেকে মাঘ—এই চার মাস শ্রীশচন্দ্র মজমদারের সম্পাদনায় বঙ্গদর্শন প্রকাশিত হয়ে বন্ধ হয়। বঙ্কিমচন্দ্রের জীবৎকালে আর বঙ্গদর্শন প্রকাশিত হয়নি। ১২৩০ বঙ্গাব্দের ২৬ চৈত্র বঙ্কিমের মৃত্যু ঘটে; এর ঠিক সাত বৎসর পর ১৩০৮ বঙ্গাব্দের বৈশাখ মাসে রবীন্দ্রনাথ-সম্পাদিত বঙ্গদর্শন নবপর্যায় আকারে প্রকাশিত হয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1974 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.