সাহিত্য পত্রিকা সম্পর্কে আলোচনা
Abstract
আমাদের দেশে ভাষা-সাহিত্য বিষয়ক একটি গবেষণা-পত্রিকার বয়স কাল শতাব্দীর এক চতুর্থাংশ অতিক্রম করেছে—এ সংবাদ ঐতিহাসিক বলেই বিবেচনা করি। বিশেষ করে বাংলার ন্যায় একটি আঞ্চলিক ভাষায় এমত কর্ম সাধন অসম্ভব প্রায় একটি ঘটনা। সেই দুঃসাধ্য কর্ম সাধিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘সাহিত্য পত্রিকা'র ক্ষেত্রে। বাংলা সন ১৩৮৯, ইংরিজি ১৯৮২তে এ পত্রিকা ষষ্ঠ-বিংশ বর্ষে পদার্পণ করল। একটি বিশুদ্ধ গবেষণা-পত্রিকার পক্ষে এই দীর্ঘকাল ব্যাপী প্রকাশনা মাত্রই সংশ্লিষ্ট কর্মিদের জন্য আত্মশ্লাঘার বিষয়। তবে ‘সাহিত্য পত্রিকা'র
বিশেষ কৃতিত্ব অন্যত্র। স্বীয় অস্তিত্ব রক্ষণ কর্মেই পত্রিকার উদ্যম-আয়োজন নিঃশেষিত হয়ে যায় নি, বড়ে৷ কখা এই যে, প্রতিটি সংখ্যায় সম্পাদক লেখক ভাষা-সাহিত্য-সংস্কৃতি সম্পর্কিত জ্ঞান ভাণ্ডারকে উত্তরোত্তর ঋদ্ধ করবার প্রয়াসে নিয়োজিত থেকেছেন। পত্রিকার নিয়মিত পাঠক আমাদের এই উক্তির সাথে একমত পোষণ করবেন। তবে ‘সাহিত্য পত্রিকার প্রকাশনা এবং অবদান সমগ্র বংলা ভাষা-সাহিত্যের অংগনে একমাত্ৰ ব্যতিক্রমী উদ্যম এমন মন্তব্য অবশ্যই অতিশয়োক্তি বিবেচিত হবে। প্রসংগতঃ ‘বঙ্গ দর্শন’, ‘সাহিত্য পরিষৎ পত্রিক।' ইত্যাদির মতে৷ সাময়িক পত্রের কথা স্মরণ করি। তাতে করে আলোচ্য 'সাহিত্য পত্রিকা'র তুলনামূলক বৈশিষ্ট্য নিরূপণ করা যেতে পারে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1982 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.