সাহিত্য পত্রিকা সম্পর্কে অভিমত
Abstract
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত ‘সাহিত্য পত্রিকা'র প্রথম সংখ্যা থেকেই পত্রিকাটি আমার বিময় এবং শ্রদ্ধা আকর্ষণ করেছিল। কারণ, পত্রিকাটি এমন একটি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রথম আত্মপ্রকাশ করেছিল যে তা এ-যাবৎ প্রচলিত এবং গতানুগতিকভাবে পরিচালিত বাংলা ভাষায় প্রকাশিত কোনো সাহিত্য পত্রিকাতেই দেখতে পাওয়া যায়নি। সাহিত্য এবং সাহিত্যের ভাষা যে আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে অনুশীলন করবার যোগ্য, তা এই পত্রিকাটি প্রকাশিত হবার আগে এমনভাবে কেউ জানতে পারে নি। পাশ্চাত্য জগতে সাহিত্য ও ভাষা-বিজ্ঞান সম্পর্কে আজ আধুনিকতম পদ্ধতিতে গবেষণার সূত্রপাত হয়েছে, প্রাচীন পদ্ধতি তাতে স্বভাবতই পরিত্যক্ত হয়েছে; তা যে সুষ্ঠুভাবে তেমনি করে বাংলা ভাষার মাধ্যমেও আলোচনা করা যায়, ‘সাহিত্য পত্রিকা' তাই আমাদের প্রথম দেখিয়ে দিল। কারণ, আমাদের দেশের পণ্ডিত সমাজ ইংরেজি ভাষার মাধ্যমেই বাংলা ভাষা, তার ভাষাতত্ত্ব, এমনকি তাদের ইতিহাস ইত্যাদি নিয়ে
গবেষণা ক'রে দেশ বিদেশে স্বীকৃতি লাভ ক'রে এসেছিলেন। এই দৈন্যের জন্য সেদিন আমাদের কোনো লজ্জা ছিল না, বরং গৌরব ছিল। কিন্তু ‘সাহিত্যপত্রিক৷’ই বাংলা ভাষার মাধ্যমে বাংলা ভাষাতত্ত্ব কিংবা উচ্চারণ-তত্ত্বের মত দুরূহ বিষয় প্রথম বিজ্ঞানসম্মতভাবে আলোচনা ক'রে বাংলা ভাষার উপর একটি নূতন বিশ্বাস স্থাপন করল। তা'তে তার দায়িত্ব বাড়িয়ে দিল। তার ফলে এই পথে তার পদক্ষেপ ক্রমে দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে চললো। আজ পর্যন্ত সে তার এই ধারা অক্ষুণ্ণ রেখে চলেছে। সম্প্রতি প্রকাশিত ‘সাহিত্য পত্রিকা'র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী সংখ্যা এর গৌরব শতগুণ বৃদ্ধি করেছে। যা সুদৃঢ় ঐতিহ্যের উপর স্থাপিত হয়, সে তার নিজের আদর্শের পথে সহজেই চলতে পারে। ‘সাহিত্য পত্রিকা' এক সমুচ্চ আদর্শের সুদৃঢ় ভিত্তির উপর নিজের ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করেছে। সে তার আদর্শটি রক্ষা ক'রে সহজেই চলতে পারবে এই বিশ্বাস আমার আছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1982 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.