আমাদের কবিতায় অস্তিত্বের অভীপ্সা
Abstract
কবিতা আপনাতে আপনি সম্পূর্ণ কোনে৷ পরিণাম নয়, কবিতা জীবনের নিগূঢ়তম অভীষ্ট সিদ্ধির শিল্পসুন্দর উপায় বিশেষ। এবং কবির ভূমিকা হচ্ছে বস্তুজগৎ মণ্ডলিত প্রতিবেশ-প্রতিপার্শ্ব ও সমকাল, অর্থাৎ এক বিশেষ কালের সামাজিক অবস্থা ও সম্পর্কে বিধৃত ব্যক্তিমানুষ ও সামাজিক মানুষের জীবন-অস্তিত্বের স্বরূপ আবিষ্কার-অনুসন্ধান করা, উদ্ঘাটিত অস্তিত্বকে অনুভব করা এবং অস্তিত্বের সম্ভাবনাময় প্রগতিশীল বিকাশে তাৎপর্য-ব্যঞ্জনাময় প্রেরণাদানের উদ্দেশ্যে সেই অনুভবকে শিল্পসঙ্গতভাবে ভাষায় প্রকাশ করা। কবিতা অভিজ্ঞতালব্ধ জীবনসত্য ও পরিকল্পিত জীবনভাবনার অদ্বৈত ও শিল্প-ব্যঞ্জনাময় সচেতন প্রকাশ। সুতরাং কবি একই সঙ্গে বিষয় সচেতন, ভাষা-সচেতন এবং উদ্দেশ্য-সচেতন। উদ্ঘাটিত-অনুভূত জীবনসত্যই তাঁর বিষয়, ভাষামূর্তিতে সেই অনুভবের আত্মপ্রকাশ, এবং সক্রিয় ভাব-প্রেরণাদানই তাঁর লক্ষ্য। কবিত৷ প্রসঙ্গে উচ্চা-রিত সুন্দর, কল্যাণ, সত্য, আনন্দ ইত্যাদি ধারণাগুলো রহস্যজটিল অতীন্দ্রিয় কোনো ধারণা নয়। কবির ব্যক্তিচিত্তে স্পন্দিত জীবনানুভব সামাজিক সহানুভূতি ও অনুমোদন লাভের জন্য শব্দধ্বনি প্রাণময় ভাষামূর্তি গ্রহণ করে। কবিতার এই আবেদন সমাজ—চিত্তের ক্রমবিকাশ ও ব্যাপ্তির অনুকূল বলে বিবেচিত হলে তা' সত্য, সুন্দর ও কল্যাণকর বলে সমাজস্বীকৃতি লাভ করে। কবিতা রচনা ও পাঠের আনন্দ তাই বহুর সঙ্গে একের এবং একের সঙ্গে বহুর মিলনের আনন্দ। সত্তার রহস্য উদ্ঘাটনে কৌতূহলী কবির যে আনন্দ, তা' সত্তাকে আবিষ্কারের বা উন্মোচনের আনন্দ; তাকে অনুভব ও উপভোগের আনন্দ, এবং প্রেরণাদানের সাফল্যলাভ, অর্থাৎ সমাজস্বীকৃতি লাভের, এবং এ-ভাবে সমষ্টির সত্তার সঙ্গে ব্যক্তিসত্তার মিলনের আনন্দ৷ সুতরাং ব্যক্তিজীবন ও সামাজিক জীবনের নিগূঢ় প্রয়োজন ও অভীপ্সাবোধই কবিতার মূল প্রেরণা। এই প্রয়োজন-পরিস্থিতি ও তার শর্তাবলীর সম্পূর্ণ বাইরে গিয়ে কবিতা কখনো সঙ্গত অবয়ব ধারণ করতে পারে না। জীবন-অস্তিত্বের প্রয়োজনের সঙ্গে জড়িত থাকায় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবন নিরন্তর সংঘর্ষমুখর হওয়ায় মানবিক প্রয়োজনচেতনার বাইরে স্থান-কাল-পাত্র-নিরপেক্ষ কোনো অলৌকিক শৈল্পিক মুক্তি অর্জন করা কবিতার পক্ষে সম্ভব নয়। প্রকৃতপক্ষে বিশুদ্ধ কবিতা, বিমূর্ত কবিতা,
বা শিল্পানন্দসর্বস্ব কবিতার বাষ্পবায়ুফীত ধারণাসমূহ স্ববিরুদ্ধ ও স্বেচ্ছাখেয়ালী বলে বিবেচিত হবার যোগ্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1982 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.