আঠারো শতকের একটি মামলার নথি

DOI: https://doi.org/10.62328/sp.v25i2.5
Crossmark

Authors

Abstract

লণ্ডনের ইণ্ডিয়া অফিস লাইব্রেরীতে সম্প্রতি আঠারো শতকের শেষ ভাগের এবং উনিশ শতকের প্রথম দিকের প্রচুর হাতে লেখা বাংল৷ কাগজপত্র পাওয়া গেছে। এর মধ্যে আছে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ঢাকা কুঠির চিঠিপত্র; ঢাকা, জঙ্গীপুর ও কাসিম-বাজার কুঠির হিসেবের খাতা ; জাহাঙ্গীরনগর, মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ ও চব্বিশ পরগণার রাজস্ব সংক্রান্ত কাগজপত্র; নানা আদালতের নথি; একটি শব্দমাল৷ এবং বিবিধ কিছু কাগজ। এই সংগ্রহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ১৭৯২ ও ১৮০০ সালে লেখা দুই সহস্রাধিক বাংলা চিঠি। ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ঢাকা কঠির সঙ্গে এসব চিঠি বিনিময় হয়েছিল ঢাকা, ময়মনসিংহ ও ত্রিপুরায় অবস্থিত কোম্পানির আটটি আড়ঙ্গ বা বস্ত্র-উৎপাদন-কেন্দ্রের। উনিশ শতকের আগে লেখা এত বাংলা চিঠির সন্ধান এর আগে আর পাওয়া যায়নি। সেকালের অর্থনৈতিক ইতিহাসের প্রাথমিক উপকরণ হিসেবে এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলা গদ্যের নিঃসংশয় উদাহরণ হিসেবে এগুলো মর্যাদাবান।  চিঠিপত্রের পরেই মামলার নথিগুলো স্থান পেতে পারে। এসব কাগজপত্রের মধ্যে আছে ঢাকার কোর্ট অফ অ্যাপীল ও সার্কিটের দেওয়ানী ও ফৌজদারী মামলার নথি-পত্র (১৭৯৫-৯৬ ও ১৮১৪), হুগলীর জেল। আদালত দুটির অনুরূপ নথি (১৮০৩ ও ১৮১৪ সালের মধ্যে লেখা), সদর দেওয়ানী আদালতের কিছু মামলার নথি (১৮০৬), এবং যশোর (১৭৯০), বর্ধমান (১৭৯৭) ও চব্বিশ পরগণার (১৭৯৭) জেলা আদালতের প্রাপ্ত ফিসের বিবরণ। হাজী মুহম্মদ মহসীনের (১৭৩২-১৮১২) বোনের সম্পত্তি নিয়ে যে বিখ্যাত মামলা হয়েছিল (মীর্জা বন্দে আলী বনাম হাজী মুহম্মদ মহসীন, শাকের আলী, রজব আলী, লক্ষ্মীনারায়ণ দাস ও জগমোহন বন্দ্যোপাধ্যায়), তার সূচনা-পর্বের কিছু কাগজ আছে এসবের মধ্যে। আর আছে রাজা রামমোহন রায়ের (১৭৭৪-১৮১৩) একটি অজ্ঞাতপূর্ব মামলার (রামমোহন রায় বনাম রাধাকৃষ্ণ রায়, কর্তারাম রায়, রামনিধি রায়, জগত্রাম রায় ও রামদয়াল রায়) কিছু কাগজপত্র। রামমোহন এবং তাঁর পিতা ও পুত্র যেসব মামলায় জড়িত ছিলেন, তার দলিলপত্র রমাপ্রসাদ চন্দ ও যতীন্দ্র-কুমার মজুমদার প্রকাশ করেছিলেন। কিন্তু তারাহাটের জমি নিয়ে এই বিরোধের খবর তাঁরা সম্ভবতঃ পাননি৷ বিখ্যাত লোকদের নাম আছে বলেই যে মামলার এই কাগজপত্র উল্লেখযোগ্য, তা নয়। এগুলো গুরুত্বপূর্ণ মনে করার দুটি কারণ আছে। প্রথমতঃ, সেকালের আইনব্যবস্থার কিছু পরিচয় এতে পাওয়া যায়। দ্বিতীয়তঃ, এতে বাংলা গদ্যের যে-ছাঁদটি ধরা পড়েছে, তার একটা বিশেষ মূল্য আছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1982-04-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আঠারো শতকের একটি মামলার নথি. (1982). সাহিত্য পত্রিকা, 25(2), 94-113. https://doi.org/10.62328/sp.v25i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%