সন্দ্বীপের আঞ্চলিক ভাষা : ধ্বনিতত্ত্ব ও রূপ-ধ্বনিতত্ত্ব
Abstract
বঙ্গোপসাগরের অন্তর্গত সন্দ্বীপের আঞ্চলিকভাষা—‘সন্দ্বীপী' নামে পরিচিত। বাঙলা ভাষার পূর্বাঞ্চলীয় প্রকারভেদের মধ্যে সন্দ্বীপীর স্থান দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপশ্রেণীতে। গ্রীয়ারসন তাঁর 'লিঙ্গুইষ্টিক সার্ভে অব ইণ্ডিয়া (৫ম খণ্ড)' গ্রন্থে সন্দ্বীপীকে পূর্ব-বঙ্গের ঢাকা—অঞ্চলের উপভাষার সারিতে স্থান দিয়েছেন। স্থান-নির্ধারণ সঠিক হয়নি (গোপাল হালদার ‘নোয়াখালী ডায়ালেক্ট’, ‘জার্ণাল অব দি ডিপার্টমেণ্ট অব লেটারস, ১৯তম খণ্ড, ১৯২৯)। সন্দ্বীপে ‘সাঁইড়গেরামী' (আক্ষরিক অর্থে চট্টগ্রামের উপভাষা') নামে আরে৷ একটি উপভাষা আছে৷ উপভাষাটির ব্যবহার কিছু পরিবারের মধ্যে সীমাবদ্ধ। লৌকিক পরিবেশে শুধু সন্দ্বীপী ব্যবহৃত হয়। ‘সাঁউড গেরামী’ উপভাষ৷ এখানে বর্ণিত হয়নি। এ রচনায় মূলতঃ বর্ণনামূলক পদ্ধতিতে সন্দ্বীপীর ধ্বনিতত্ত্ব ও রূপ-ধ্বনিতত্ত্ব বর্ণিত হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1982 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.