ভাষাতত্ত্বের দুটি সঞ্চালন সূত্র : শূন্যীকরণ ও আরোহণ
Abstract
সাধারণভাবে শূন্যীকরণ সংযোজক অব্যয় পরিবর্তনের (লঘুকরণ) সঙ্গে সম্পর্কিত হলেও সম্বন্ধবাচক সর্বনাম দ্বারা গঠিত বাক্যাংশের ক্ষেত্রেও ব্যবহার করা যায়৷ বৰ্তমান আলোচনায় সংযোজক অব্যয় দ্বারা গঠিত সম্বন্ধবাচক বাক্যাংশে শূন্যীকরণ সূত্রের ব্যবহার, সাধারণ বৈশিষ্ট্য, বাক্যের বিভিন্ন উপাদান বর্জনের ক্ষেত্রে শূন্যীকরণ সূত্রের প্রয়োগগত দিক এবং বাংলায় এই সূত্রের ব্যবহারিক দিক বিভিন্ন উদাহরণের সাহায্যে আলোচিত। শূন্যীকরণ সূত্র আলোচনার পর এই সূত্রের সঙ্গে সম্পর্কিত আরোহণ সূত্রের সংক্ষিপ্ত আলোচনা সন্নিবেশিত। উভয় ক্ষেত্রেই সম্বন্ধবাচক সর্বনাম দ্বারা গঠিত বাক্যাংশের ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপিত। সম্বন্ধসূচক সর্বনাম দ্বারা গঠিত বাক্যাংশ বলতে বাক্যের যে অংশ সম্বন্ধসূচক সর্বনামের সাহায্যে নামবাক্য গঠিত, তার প্রতি নির্দেশ করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1982 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.