ধ্বনিবিজ্ঞান

DOI: https://doi.org/10.62328/sp.v25i2.1
Crossmark

Authors

Abstract

মোটামুটি ধ্বনিবিজ্ঞানে ( phonetics ) বাক্-ধ্বনিই আলোচিত হয়ে থাকে৷ এ ধরনের আলোচনায় বাক্-ধ্বনির প্রতীকীরূপ, বাক্-যন্ত্রের সাহায্যে যে ভাবে বাঙ্কনি উচ্চারিত হয়, শ্রবণ-ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূত ধ্বনিগুচ্ছের সঙ্গে সম্পর্কিত শারীরিক ও মনস্তাত্ত্বিক সমস্যা, এবং সবশেষে একই দেশের বিভিন্নাংশে অথবা পৃথিবীর বিভিন্নাংশে এ ধ্বনিগুচ্ছের বিভিন্ন ব্যবহার ও বিভিন্ন উচ্চারণ পদ্ধতি সবকিছুই বিবেচনা করা হয়। সাধারণতঃ এই ধরনের আলোচনায় ধ্বনিগুলোকে চিত্রিত করার জন্য কতকগুলো উদ্ভাবিত ও ব্যবহৃত প্রতীক অন্তর্ভুক্ত করা হয়। মূল ধ্বনিবিজ্ঞান (phonetics proper) এবং ফলিত ধ্বনিবিজ্ঞান (applied phonetics) এ দুয়ের পৃথকীকরণের জন্য সাবধানতা অবশ্যই আবশ্যকীয়। উপরে বর্ণিত মতানুসারে বাক্-ধ্বনির উৎপত্তি (production), গ্রহণ (reception) এবং প্রতীক ব্যবহারের দিক থেকে মূল ধ্বনিবিজ্ঞান (phonetics proper) হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। এ ধরনের আলোচনায় ধ্বনিবিজ্ঞানের ক্ষেত্রও প্রয়োগ ব্যাপক। কিন্তু এগুলোকে সবসময় ফলিত ধ্বনিবিজ্ঞান বা applied phonetics বলা সঠিক হবে না৷ অনুরূপভাবে অশুদ্ধ বাক্-প্রবাহ শুদ্ধ করার জন্য বা আদর্শ বাপ্রবাহের জন্য ধ্বনিবিজ্ঞানের ব্যবহারকে proper ধ্বনিবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা যায় না বরং এটি applied ধ্বনিবিজ্ঞানের আওতাভুক্ত। উপরে বর্ণিত মতানুসারে ধ্বনিবিজ্ঞানের উপাদানসমূহের বহুবিধ ব্যবহার হতে পারে। (১) ভাষাতত্ত্বের অন্য শাখার আলোচনার জন্য, যেমন, রূপতত্ত্ব বা morphology, শব্দবিজ্ঞান বা etymology, উপভাষা আলোচনা৷ বা dialectology ইত্যাদি; (২) বাক্ শুদ্ধিকরণের ক্ষেত্র; (৩) উচ্চারণ বিজ্ঞান, বাক্-মনস্তত্ত্ব ও অন্যবিধ আলোচনা; (৪) এই জাতীয় ব্যবহারিক ধ্বনিবিজ্ঞান, যেমন মধ্যস্থতা interfere, স্বর-শিক্ষা এবং সাধারণ বাক্-পদ্ধতি ইত্যাদি; (৫) অভিনয় বিদ্যায় বা নাটকের জন্য ব্যবহৃত কোন পূর্বনির্ধারিত সংলাপে এবং তার জন্য মঞ্চ-উপযোগী শিক্ষা ; (৬) অভিধান, অনুশীলনী বা workbooks ইত্যাদির সাহায্যে সাধারণ উচ্চারণ শিক্ষা।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1982-04-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ধ্বনিবিজ্ঞান. (1982). সাহিত্য পত্রিকা, 25(2), 1-37. https://doi.org/10.62328/sp.v25i2.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%