বাংলাদেশে সাহিত্যসম্পাদনা
Abstract
সাহিত্যের সম্পাদনা যে-কোন দেশের সাহিত্য-শিল্পের বিকাশে রাখে গুরুত্বপূর্ণ এবং সুদূরস্পর্শী অবদান। মূলত দুষ্প্রাপ্যের কারণে সম্পাদিত হয় অধিকাংশ সাহিত্য-গ্রন্থ। জাতীয় ঐতিহ্য ও উত্তরাধিকারকে আবিষ্কার এবং তা পাঠকের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজন হয় প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্যের সম্পাদনা। এমন কি, দেখা গেছে, আধুনিক যুগের অনেক লেখকের রচনাও বিস্মৃতির তলে হারিয়ে যায় প্রযত্নের অভাবে। কালের কবল থেকে সাহিত্য-জনয়িতার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই প্রয়োজন হয় তাঁদের রচনার সংগ্রহ এবং সম্পাদনা। একজন বিশেষ লেখক সম্পর্কে একটি জাতির বিবেচনাকে সংকলিত করেও প্রকাশিত হয় সম্পাদিত গ্রন্থ, এবং তা অবশ্যই সাহিত্য-সম্পাদনার একটি ভিন্ন মাত্রা। সাহিত্যের সম্পাদনা সাহিত্য গবেষণারই একটি বিশেষ রূপ। সম্পাদনার ধারা এবং সম্পাদিত সাহিত্য কোন জাতির ঐতিহ্য-অনুসন্ধানে এবং ভবিষ্যৎ সাহিত্য-নির্মাণে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1982 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.