আদর্শ মানবজীবন গঠনে চাণক্যের অনুশাসন
Abstract
চাণক্য ছিলেন নানাবিধ প্রতিভায় ঋদ্ধ এক অসাধারণ ব্যক্তিত্ব। আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবলের কারণেই তিনি জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন। চাণক্য-রচিত গ্রন্থগুলোর মধ্যে অর্থশাস্ত্র এবং নীতিশাস্ত্রই সর্বাধিক প্রসিদ্ধ। আনুমানিক ছয় হাজার শ্লোক সমন্বিত তাঁর নীতিশাস্ত্র গ্রন্থটি বিভিন্ন নামে পরিচিত। রাষ্ট্র, সমাজ এবং বিষয়-বৈচিত্র্যে পরিপূর্ণ সমাজস্থ মানুষের অনুশাসনমূলক বাক্যই তাঁর নীতিশাস্ত্রের মূল বক্তব্য। এই অনুশাসনমূলক বাক্যগুলো তিনি তাঁর সমসাময়িক সমাজজীবনের আলোকেই উপস্থাপন করেছেন—যা আদর্শ মানবজীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ, মানুষকে একটি আদর্শ জীবন গঠনে সমাজজীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার জন্য যে সব চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা অর্জন করতে হয়, যে সব আনুষঙ্গিক ব্যবহার বিচার-বিশ্লেষণ করতে হয়—সে সবই চাণক্য তাঁর নীতিশাস্ত্রে লিপিবদ্ধ করেছেন। একটি আদর্শ মানবজীবন ও আদর্শ সমাজব্যবস্থা গঠনই ছিল চাণক্যের মূল উদ্দেশ্য। সুতরাং, একটি আদর্শ মানবজীবন গঠনে চাণক্যের নীতিশাস্ত্রের ভূমিকা অনস্বীকার্য। আদর্শ মানবজীবন গঠনে চাণক্যের অনুশাসন প্রতিপন্ন করাই বর্তমান প্রবন্ধের মূল লক্ষ্য।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.