A Study of Life And Short Poems of Iswarchandra Gupta
Abstract
আলাউদ্দিন আল-আজাদের পিএইচ. ডি. ডিগ্রীর জন্য রচিত ইংরেজী অভিসন্দর্ভ। ইউনিভার্সিটি অব লন্ডন এই গ্রন্থের জন্য লেখককে ডক্টর অৰ ফ্লিজফি উপাধি দানে সন্মানিত করেছেন। সুতরাং এ-জাতীয় গ্রন্থে তথ্যনিষ্ঠা, সন্ধানী মনোবৈশিষ্ট্য, আবিষ্কার প্রবণতা৷ এবং মূল্যায়নের ক্ষেত্রে নবতর মাত্রা সংযোজন যে লেখকের অন্বিষ্ট হবে, সেটাই প্রত্যাশিত । যে দ্বন্দময় জীবনচৈতন্য আধুনিক শিল্পের অন্যতম স্বভাবলক্ষণ, বাংলা সাহিত্যের পটভূমিতে ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৮১২-১৮৫৯) হাতেই তার প্রথম সূত্রপাত। মধ্যযুগ ও আধুনিক যুগের কান্তিলগ্নে দাঁড়িয়ে অতীত ও বর্তমানের যুগপৎ অঙ্গীকার তাঁর সৃষ্টির শিল্পনৈপুণ্যকে ব্যাহত করেছে সত্যি, কিন্তু এই সীমাবদ্ধতার কার্যকারণ যে ঈশ্বরগুপ্তের সমকালীন সমাজ, সময় ও জীবনের গভীরেই নিহিত ছিলো, তা স্বতঃসিদ্ধ। এবং এটা একটি ঐতিহাসিক সত্য যে “ঈশ্বর গুপ্তের কবিতায় ও 'সংবাদ প্রভাকরে প্রকাশিত সিপাহী বিদ্রোহ-কেন্দ্রিক রচনার মধ্য দিয়েই সমকালীন সমাজ-সচেতন আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত।”১ গ্রামজীবনবিবিক্ত কলকাত৷ নগরকেন্দ্রিক জীবন ও সংস্কৃতি এবং সেই জীবন ও সময় অন্তর্গত ব্যক্তি-মানুষের উদ্বেগ, আর্তি ও স্মৃতিযন্ত্রণার অঙ্গীকার ঈশ্বর গুপ্তকে একটা দ্বন্দ্বনয় জীবনচেতনায় আন্দোলিত করেছে। জীবনচেতনার এই অভিঘাত ইতঃপূর্বে বাংলা৷ সাহিত্যে ছিলোনা। ইউরোপীয় বণিকী সভ্যতা৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1984 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.