অক্ষয়কুমার দত্তের প্রবন্ধ-ভাষা

DOI: https://doi.org/10.62328/sp.v28i1.8
Crossmark

Authors

Abstract

রাজা রানমোহন রায় ও তাঁর অনুসারী লেখকবৃন্দ একদা যেমন 'ব্রাহ্মণ সেবধি' 'সম্বাদ কৌণুদী' পত্রিকাকে কেন্দ্র করে বাঙলা ভাষার প্রথম সমাজ-ধর্ম বা তত্ত্ব-বিষয়ক বিচার বিতর্কমূলক প্রবন্ধের প্রবর্তন করেন, তেমনি ১৮৪৩ খ্রীষ্টাব্দে প্রথম প্রকাশিত বিশিষ্ট সাহিত্যপত্র 'তত্ত্ববোধিনী' পত্রিকাকে কেন্দ্র করে দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৯০৫), অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬) এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ লেখক বিচিত্র বিষয় নিয়ে বিবিধ প্রবন্ধ রচনার একটি নোতুন পর্বের সূচনা করেন। রামমোহনের পরে অর্থাৎ উনবিংশ শতাব্দের মাঝামাঝি পনর থেকে এদেশে বিশেষত বাঙলাদেশে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান, ধর্ম-দর্শন-ইতিহাসের অম্লান প্রভাব ও প্রসার-হেতু শিক্ষিত মধ্য-শ্রেণীর মানস-ভুগোলের এক ব্যাপক পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। ফলে য়ুরোপীয় সাংস্কৃতিক চেতনাস্নাত, জ্ঞান-বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতিতে আলোড়িত শিক্ষিত-শ্রেণী বিচিত্র বিষয়ে হয়ে ওঠে অপরিসীম কৌতূহলী। এতোদিনকার দেখা জগৎ ও জীবন সম্পর্কে জাগে নোতুনতর জিজ্ঞাসা, উত্তর অন্বেষায় তাঁদের আগ্রহ আন্তরিক হয়ে ওঠে জ্ঞান-বিজ্ঞানের নানা প্রশাখায়। ফলে তাঁদের এই বিচিত্র বিষয়-জিজ্ঞাসার সরণী ধরে বাঙলা। প্রবন্ধ-সাহিত্যে রচিত হতে থাকে রামমোহন প্রবর্তিত ধারা অতিক্রণী বিচিত্র প্রবন্ধরাজি। এ সময়ের সর্বাধিক উল্লেখ্য পত্রিকা “তত্ত্ববোধিনী”কে কেন্দ্র করে বিভিন্ন প্রবন্ধকার রচনা করেন—বিজ্ঞান, ইতিহাস, সমাজ, ধর্ম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি-বিষয়ক নানা প্রবন্ধ। বাঙালীর চিন্তা-চেতনা, ধী-শক্তির উৎকর্ষবিধানে বিংব৷ এক কথায় বাঙালীর জাতীয় সাহিত্য-সংস্কৃতির নবরূপরেখা নির্মাণে ‘তত্ত্ববোধিনী পত্রিকা'র ভূমিকা সত্যি বিস্ময়কর।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1984-09-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

অক্ষয়কুমার দত্তের প্রবন্ধ-ভাষা. (1984). সাহিত্য পত্রিকা, 28(1), 211-228. https://doi.org/10.62328/sp.v28i1.8
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০