আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পে রাজনৈতিক চেতনার স্বাতন্ত্র্য
Keywords:
Abstract
রাজনীতি বলতে বোঝায় ক্ষমতাদখল বা কর্তৃত্বলাভ। শ্রেণিদ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এ লড়াই বা ক্ষমতায়ন রাষ্ট্র কিংবা জনসমাজ এবং শাসক কিংবা শোষিত উভয় পক্ষ থেকেই হতে পারে; শাসকের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা থেকে, আবার শোষিতের মুক্তির উপায় হিসেবে। এখানে আধিপত্য ও মুক্তির সঙ্গে ক্ষমতার প্রসঙ্গটি নিবিড়ভাবে জড়িত। আধিপত্যকামী শাসককে রুখতে জনসমাজ গড়ে তোলা লেখকের রাজনৈতিক চেতনার লক্ষ্য হয়ে ওঠে। রাজনৈতিক চেতনার মানদণ্ডে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প বিচার্য। সমাজ ও রাষ্ট্রের বিরাজমান সংকট থেকে মুক্তি ও মঙ্গলের আকাঙ্ক্ষা নিয়েই ইলিয়াস সমাজের প্রতিষ্ঠিত মূল্যবোধের সমালোচনা করেন, শাসকগোষ্ঠীর নিপীড়ন এবং নিম্নবর্গীয় জনসমাজের বিপত্তি বা অধস্তনতার রূপ চিত্রায়ণ করেন, যা তাঁর রাজনৈতিক ভাবনার বহিঃপ্রকাশ। পাশাপাশি মার্কসীয় শ্রেণিচেতনা, নারীবাদ ও মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে ইলিয়াস প্রতিবাদ-প্রতিরোধের যে রূপকল্প নির্মাণ করেন, তা শাসকগোষ্ঠীর রাজনীতির বিপরীতে জনসমাজ বা শোষিত শ্রেণির রাজনীতিকে উত্থাপন করে। ইলিয়াসের ছোটগল্পে এই বিকল্প রাজনৈতিক চেতনার স্বাতন্ত্র্য অনুসন্ধান আলোচ্য প্রবন্ধের লক্ষ্য।
Downloads
References
এজাজ ইউসুফী (২০১৬)। আখতারুজ্জামান ইলিয়াস বিশেষ সংখ্যা, লিরিক। চট্টগ্রাম: বাতিঘর
জাফর আহমদ রাশেদ (২০১২)। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প। ঢাকা: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় (১৯৯১)। উপন্যাস: রাজনৈতিক। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন
পার্থ চট্টোপাধ্যায় (২০১৮)। ‘ভূমিকা: নিম্নবর্গের ইতিহাস চর্চার ইতিহাস’, নিম্নবর্গের ইতিহাস (গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায় সম্পাদিত)। কলকাতা: আনন্দ
মাসুদুল হক (১৯৯৮)। ‘নির্মোহ বাস্তবতার চালচিত্র’, আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা, তৃণমূল ৪র্থ সংখ্যা (আনু মুহাম্মদ সম্পাদিত)। ঢাকা
রণেশ দাশগুপ্ত (২০১৪)। রণেশ দাশগুপ্ত রচনাসমগ্র ২ (সৌমিত্র শেখর সম্পাদিত)। ঢাকা: বাংলা একাডেমি
শান্তনু কায়সার (১৯৯৮)। ‘ব্যক্তি ও ব্যক্তিনিরপেক্ষ’, আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা, তৃণমূল ৪র্থ সংখ্যা (আনু মুহাম্মদ সম্পাদিত)। ঢাকা
সিরাজ সালেকীন (২০১০)। ভারতীয় শাস্ত্রে নারীকথা। ঢাকা: কথাপ্রকাশ
হুমায়ুন আজাদ (২০১২)। দ্বিতীয় লিঙ্গ। ঢাকা: আগামী প্রকাশনী
Beauvoir, Simone de (2011). The Second Sex (Translated by Constance Borde and Sheila, Malovany Chevallier). London: Vintage BOOKS
Fanon, Frantz (1990). The Wretched Of The Earth (Translated by Constance Farrington). London: Penguin Books
FOUCAULT, MICHEL (1998). The Will To Knowledge: The History Of Sexuality 1. (Translated by Robert Hurley). England: Penguin Books
Millett, Kate (1970), Sexual Politics. Chicago: University Of Illinois Press
Published
Issue
Section
License
Copyright (c) 2025 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.