প্রসঙ্গ : প্রাকৃতিক ধ্বনিতত্ত্ব
Abstract
ভাষাবিজ্ঞানের ধ্বনিতত্ত্ব শাখায় সর্বাধুনিক প্রাক্তন হলো৷ প্রাকৃতিক ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ইতিহাসে বর্ণনামূলক থিওরীর বিকাশ যখন থেকে শুরু হয়েছিল তারপর থেকে সাংগঠনিক ধ্বনিতত্ত্ব-মতবাদ একসময়ে বেশ জোড়ালো হয়ে ওঠে। বিশেষ করে আমেরিকায় সাংগঠনিক ধ্বনিতত্ত্ব প্রসার লাভের পর সুদীর্ঘকাল সাংগঠনিক মতবাদই ভাষাবিদদের ধারণা ও বিশ্বাসকে আচ্ছন্ন করে রাখে। তারপরে নোাম চমস্কির বৈপ্লবিক উৎপাদনশীল ভাষাবিজ্ঞানের ধারণা যখন ষাটের দশকে পূর্বতন সকল প্রাক্তনকে ম্লান করে দিল তখনও হয়তো কেউ ভাবতে চাননি যে খোদ আমেরিকাতেই, অন্ততঃ ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে, ভাষার ধ্বনি-প্যাটার্নের ক্ষেত্রে, আরও সূক্ষ্ম অথচ স্বাভাবিক ব্যাখ্যা অপেক্ষা করতে পারে। প্রাকৃতিক ধ্বনিতত্ত্ব আমাদেরকে সেই কথাই বলছে । এক প্রাকৃতিক ধ্বনিতত্ত্ব থিওরীর প্রবক্তা হলেন ডেভিড স্টেপ্। একটা ধারণার উপর ভিত্তি করে এই থিওরী চালু করা হয়েছে। তা হলো: “কোনো একটি ভাষার ধ্বনিতত্ত্ব -পদ্ধতি (সিসটেম) হলো: বৃহত্তর অর্থে, ধ্বনিতাত্ত্বিক উৎপাদন-প্রক্রিয়াঘটিত একটি সহজাত পদ্ধতির সর্বশেষ তলানী—যা ভাষাতাত্ত্বিক অভিজ্ঞতায় বিশেষ পন্থায় পরিশীলিত হয়ে থাকে।” স্টেপ্স্ বলেন: প্রাকৃতিক ধ্বনিতত্ত্ব, আমাদের মধ্যেই, প্রকৃতির নিয়মেই নির্মিত হয়ে আছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1984 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.