বাংলাদেশের উপন্যাস
Abstract
উপন্যাস হচ্ছে আধুনিকতম এবং সমগ্রতাস্পর্শী সেই শিল্প-প্রতিমা, যেখানে ধ্বনিত-প্রতিধ্বনিত হয় জীবনের আদি-অন্ত ; শিল্পিত স্বরগ্রামে উদ্ভাসিত হয় লেখকের জীবনার্থ আর তাঁর স্বদেশ-সমাজ-সমকাল । বুর্জোয়া সমাজের শক্তি এবং স্বাতন্ত্র্যে আত্মস্থ হয়ে, মধ্যযুগীয় জীর্ণ সামন্ত-সমাজকাঠামো ভেঙ্গে দেয়ার অভীপ্সা নিয়ে, উপন্যাসের জন্ম। নবোথিত শিক্ষিত নাগরিক মধ্যবিত্তশ্রেণী এবং বুর্জোয়া-সেবিত সমাজই উপন্যাসের আদি-জনয়িতা। আধুনিক যুগে সমাজ ও প্রকৃতির বিরুদ্ধে ব্যক্তিমানুষের যে সংগ্রাম— তারই মহাকাব্যিক রূপ উপন্যাস। এ-প্রসঙ্গেই স্মরণীয় Ralph Fox-এর সেই উদ্ধরণযোগ্য উক্তি :
The Novel is the epic-form of our modern, bourgeois
society.' It did not exist, except in very rudimentary
form before that modern civilisation which began with the
renaissance and like every new art-form it has served its
purpose extending and deepening human consciousness."
তাবক্ষয়িত সামন্তসমাজকে ভেঙ্গে দিয়ে ষোল-সতের শতকে ইউরোপে নতুন অর্থনৈতিক-শ্রেণী এবং সামাজিক-শক্তির জন্ম হলো এবং তখনি ঘটলো আধুনিক রূপকল্প উপন্যাসের আবির্ভাব। উনিশ শতকের প্রারম্ভেই কলকাতাকেন্দ্রিক হিন্দু মধ্যবিত্ত-শ্রেণীর বিকাশ ঘটে; শতাব্দীর দ্বিতীয়ার্ধে নবজাগ্রত এই মধ্যবিত্ত-শ্রেণীর হাতেই বাংল৷ উপন্যাসের অঙ্কুরোদ্গম আর্থ-সামাজিক-রাজনৈতিক কারণে পূর্ববঙ্গের মুসলিম মধ্যবিত্ত-শ্রেণীর বিকাশ হয়েছে শতবর্ষ বিলম্বিত।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1984 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.