লালন-প্রতিভার মূল্যায়ন

DOI: https://doi.org/10.62328/sp.v28i1.4
Crossmark

Authors

Abstract

বাল৷ কাব্যের প্রায় এক হাজার বছরের ঐতিহ্যধারার বাউল কবি লালন শাহের আবির্ভাব । তিনি লোক-কবি হিসেবে শহুরে সাহিত্যের প্রভাব-বর্জিত গ্রামীণ জীবনে প্রতিষ্ঠিত থেকেও বাল৷ গানের ধারাকে যে কিভাবে সমৃদ্ধ ক'রেছেন—তা' আজও সম্যকভাবে আলোচিত হয়নি। সেই সঙ্গে কবি হিসেবে লালন শাহের অবদানেরও কোন মূল্যায়ন হয়নি। বৈশিষ্ট্য নিরূপিত হয়নি—তাঁর কাব্য-প্রতিভার । বক্ষমান নিবন্ধে হাজার বছরের বাঙলা গানের ও কাব্য-সাহিত্যের কতিপয় বিশেষ ধারার সঙ্গে লালন-গীতির তুলনার সাহায্যে, ঐতিহ্যসচেতন কবি হিসেবে লালন শাহের গানের বৈশিষ্ট্য চিহ্নিত ও সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিভার মূল্যায়ন করা হবে। বস্তুতঃ লালন-গীতির ঐতিহ্য বিপুল ও সমৃদ্ধ। বজ্র-গীতিকা, দোহা-কোষ-গীতিকা, চর্যাপদ, ইরানী গীতিকবিতা৷ বা ফার্সী গজল, বৈষ্ণব পদাবলী, সন্তগাঁথা, শক্তিগান এবং কর্তাভজাদের সংগীতের ঐতিহ্যধারাতেই লালন-গীতির অভ্যুদয়। এসব গানের ঐতিহ্যেই লালন-গীতি ঐশ্বর্যময়। তাই, এসব ধর্ম-গাঁথার সঙ্গে লালন-গীতির তুলনা ক'রলে, কাব্যক্ষেত্রে লালন- প্রতিভার সম্যক গুরুত্ব উপলব্ধি করা সহজ হবে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1984-09-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

লালন-প্রতিভার মূল্যায়ন. (1984). সাহিত্য পত্রিকা, 28(1), 95-130. https://doi.org/10.62328/sp.v28i1.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%