রোকেয়ার সুলতানার স্বপ্ন: প্রসঙ্গ পরিবেশ-নারীবাদ

DOI: https://doi.org/10.62328/sp.v60i1-2.8
Crossmark

Authors

Keywords:

Abstract

সুলতানার স্বপ্ন রোকেয়া রচিত ‘বৈজ্ঞানিক ইউটোপিয়া’। রচনার প্রায় সোয়া শতাব্দীর দ্বারপ্রান্তে এসে এই টেক্সট আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এর অন্তর্নিহিত ভাব-ভাষ্য ও স্বাতন্ত্র্য বিবেচনায়। নারীবাদ সুলতানার স্বপ্নের মর্মবীজ−অদ্যাবধি বিভিন্ন আলোচনা-সমালোচনায় তা নানাভাবে এসেছে। তবে সুস্পষ্টভাবে পরিবেশ-নারীবাদ কীভাবে এই রচনার বয়নে কার্যকর, তা নিবিড়ভাবে পাঠ ও বিশ্লেষণের মাধ্যমে দেখার অবকাশ রয়ে গেছে। পিতৃতন্ত্রের আগ্রাসন নারী ও প্রকৃতির ওপর একই তালে চলে আসছে। এই ব্যবস্থার পরিবর্তন ও অবসান-প্রত্যাশী হিসেবে নারী ও প্রকৃতির জন্য নিরাপদ এক স্বর্গরাজ্য (নারীস্থান) রোকেয়া নির্মাণ করেছেন এই টেক্সটে। ভারতবর্ষীয় প্রেক্ষাপটে পিতৃতান্ত্রিক ব্যবস্থায় নারী-জীবনের যাবতীয় সামাজিক ট্যাবু, অবদমন ও লৈঙ্গিক রাজনীতির বিরুদ্ধে সুপরিকল্পিত সাহিত্যিক প্রতিকার ও প্রতিশোধ এটি। পরিবেশ-নারীবাদের আলোচ্য ও নারীবাদের উদ্দিষ্ট বিভিন্ন দিক রোকেয়ার এই প্রকল্পে বেশ জোরালোভাবে উপস্থিত—যদিও টেক্সটটি বর্ণিত তত্ত্বের পূর্বগামী। গুরুত্বপূর্ণ নারীবাদী লেখক তথা পরিবেশ-নারীবাদের আদি প্রবক্তা হিসেবে প্রতিভাত রোকেয়া কীভাবে সাহিত্যিক বয়ানের মাধ্যমে বিজ্ঞান, তত্ত্ব তথা মানবচিন্তার ভবিষ্যৎজ্ঞাপক নির্দেশনায় নারী, প্রকৃতি ও মানুষের জন্য কল্যাণকর এক ভূখণ্ড নির্মাণ করা যায়, প্রকারান্তরে এরই একটি প্রস্তাবনা রেখেছেন আলোচ্য টেক্সটে। আর সুলতানার স্বপ্নকে পরিবেশ-নারীবাদী দৃষ্টিকোণ থেকে পাঠ রোকেয়ার এই উচ্চাভিলাষী অথচ বিজ্ঞানসম্মত ও বাস্তবায়নসম্ভব কল্পনার যৌক্তিকতা প্রতিপন্ন করার ভিত্তি প্রদান করে। আমাদের বর্তমান প্রকল্প এই যৌক্তিকতা নিরূপণের প্রয়াসেই পরিচালিত হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

References

অতসী চ্যাটার্জী সিনহা ও অঙ্গনা চট্টোপাধ্যায় (২০২৩)। নারীবাদী গবেষণা পদ্ধতি: একটি তাত্ত্বিক পরিক্রমা (সম্পাদিত)। কলকাতা: এবং মুশায়েরা
অদিতি ফাল্গুনী (২০১৪)। ‘নারীবাদী সাহিত্যতত্ত্ব, লুপ্ত অতলান্তিক ও ভবিষ্যৎ বিনির্মাণ’, বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালোচনাতত্ত্ব (বেগম আকতার কামাল সম্পাদিত)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা
অভীক গঙ্গোপাধ্যায় (২০১৯)। সাহিত্যতত্ত্ব ও সমালোচনা-সাহিত্য: বিবর্তনে অনুবর্তনে। কলকাতা: বিগ বুকস
আবদুল মান্নান সৈয়দ (২০১৮)। আবদুল মান্নান সৈয়দ রচনাবলি সপ্তম খণ্ড। ঢাকা: বাংলা একাডেমি
আমিনুর রহমান সুলতান (২০১১)। পশ্চিমবঙ্গে রোকেয়াচর্চা। ঢাকা: সাকী পাবলিশিং ক্লাব
চিরঞ্জীব শূর (২০১৭)। মনন বিশ্ব পরিচয় (সম্পাদিত)। কলকাতা: আলোচনা চক্র
নবেন্দু সেন (২০১৮)। পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যভাবনা (সম্পাদিত)। কলকাতা: রত্নাবলী
বিপ্লব মাজী (২০০৯)। ইকোফেমিনিজিম, নারীবাদ ও তৃতীয় দুনিয়ার প্রান্তিক নারী। কলকাতা: অঞ্জলি পাবলিশার্স
বেগম আকতার কামাল (২০১৪)। বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালোচনাতত্ত্ব (সম্পাদিত)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (২০০৬)। রোকেয়া রচনাবলী। ঢাকা: বাংলা একাডেমি
মুর্শিদ এ এম (২০২৩)। ভাবনার বাঁকবাদল: পোস্টমডার্নিজম পোস্টকলোনিয়ালিজম ইকোফেমিনিজম (সম্পাদিত)। কলকাতা: আবিষ্কার
মোরশেদ শফিউল হাসান (২০১২)। পূর্ব বাংলায় চিন্তাচর্চা (১৯৪৭-১৯৭১): দ্বন্দ্ব ও প্রতিক্রিয়া। ঢাকা: অনুপম প্রকাশনী
মোরশেদ শফিউল হাসান (১৯৮২)। বেগম রোকেয়া: সময় ও সাহিত্য। ঢাকা: বাংলা একাডেমি
রাশিদ আসকারী (২০০৩)। উত্তরাধুনিক সাহিত্য ও সমালোচনা তত্ত্ব। ঢাকা: ফ্রেন্ডস বুক কর্ণার
রাশিদা আখতার খানম (২০১৮)। নারীবাদ ও দার্শনিক প্রেক্ষাপট। ঢাকা: জাতীয় সাহিত্য প্রকাশনা
হুমায়ুন আজাদ (২০০৭)। নারী। ঢাকা: আগামী প্রকাশনী
হোসনে আরা (২০২১)। ‘পরিবেশ-নারীবাদ ও জয়গুন: একটি পর্যালোচনা’, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা উনচল্লিশতম খণ্ড (সৈয়দ আজিজুল হক সম্পাদিত)। ঢাকা: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
Greta Gaard and Patrick D. Murphy (1998). Ecofeminist literary Criticism: Theory, Interpretation, Pedagogy (Edited). USA: University of Illionois Press
Peter Barry (2018). Begining Theory: An Introduction to literary and cultural theory. New Delhi: Viva Books Private Ltd.
Rinita Mazumdar (2010). A short Introduction to Feminist theory. India: Anustup Publication’s Ltd.
2025-8

Published

2025-08-21

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রোকেয়ার সুলতানার স্বপ্ন: প্রসঙ্গ পরিবেশ-নারীবাদ. (2025). সাহিত্য পত্রিকা, 60(1-2), 129-143. https://doi.org/10.62328/sp.v60i1-2.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%