অনূদিত চর্যাপদ : পাঠভেদ সমস্যা ও ‘সন্ধ্যা' ভাষাকে দীপায়ন

DOI: https://doi.org/10.62328/sp.v54i3.2
Crossmark

Authors

Abstract

চর্যাপদ আবিষ্কারের পর শতবর্ষেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশের গবেষকবৃন্দ বহু ভাষায় চর্যাপদচর্চা অব্যাহত রেখেছেন। এর মধ্যে চর্যাপদের সাহিত্যিক প্রবণতা, ভাষা, ধর্মতত্ত্ব, চর্যাকারদের ইতিহাস যেমন রয়েছে তেমনি পুথি থেকে নতুন নতুন যুক্তি-প্রমাণযোগে নতুন পাঠ তৈরি করা হয়েছে । হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুথির পাঠান্তরের ফলে কেবল বাংলা ভাষাতেই চর্যাপদের দশাধিক সম্পাদনা রয়েছে। শুধু বাংলায় নয়, চর্যাপদ ভাষান্তরিত হয়েছে অহমিয়া, ওড়িয়া, হিন্দি, ফরাসি, ইংরেজি প্রভৃতি ভাষায়। তিব্বতি ভাষায় লিখিত পুথি স্বতন্ত্রভাবে পাঠান্তরিত হয়েছে। এত পাঠ ও ভাষান্তরের ফলে চর্যাপদের বহুবাক্যে দ্ব্যর্থবোধকতা, অস্পষ্টতা ও কিছু ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে । বাংলা পাঠান্তর থেকে অর্থ উদ্ধার বা বিশ্লেষণ তৈরি কষ্টসাধ্য নয়। এর কারণ অধিকাংশ বাংলা পাঠান্তরে চর্যাপদের বাক্যসমূহের কর্তার উপস্থিতিকে এড়িয়ে যাওয়া হয়েছে বা ভুল পাঠ তৈরি করা হয়েছে । কিন্তু বাংলা বাক্য থেকে ইংরেজি অনুবাদের ফলে এই ভুলপাঠ বা অস্পষ্টতার সংকট দৃষ্ট হয়েছে। এই গবেষণায়, চর্যাপদের ইংরেজি অনুবাদের ফলে সৃষ্ট অর্থের অস্পষ্টতা চিহ্নিত করা হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2017-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

অনূদিত চর্যাপদ : পাঠভেদ সমস্যা ও ‘সন্ধ্যা’ ভাষাকে দীপায়ন . (2017). সাহিত্য পত্রিকা, 54(3), 15-48. https://doi.org/10.62328/sp.v54i3.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%