হুমায়ুন কবিরের কবিতা: বিষয়বৈভব ও প্রকরণশৈলী

DOI: https://doi.org/10.62328/sp.v60i1-2.9
Crossmark

Authors

Keywords:

Abstract

ষাটের দশকের মাঝামাঝি সময়ে যে কয়েকজন অমিত সম্ভাবনাময় প্রতিবাদী কবির দর্পিত আবির্ভাবে বাংলা সাহিত্য উচ্চকিত হয়েছিল, হুমায়ুন কবির (১৯৪৮-১৯৭২) তাঁদের অন্যতম। কবি হুমায়ুন কবিরের জীবদ্দশায় একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থ কুসুমিত ইস্পাত। হুমায়ুন কবির রচনাবলী ১৯৮৫ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। গ্রন্থটিতে হুমায়ুন কবিরের দুটি কাব্যগ্রন্থ কুসুমিত ইস্পাত ও রক্তের ঋণ এবং অগ্রন্থিত কবিতা স্থান পায়। হুমায়ুন কবিরের কবিতার বিষয়বৈভব-উপস্থাপন, শৈলীবিন্যাস-শব্দচয়ন এক মন্ময় অনুভূতির রং ও ব্যঞ্জনা সৃষ্টি করে। হুমায়ুন কবিরের কবিতার কাব্যভাষা, নিজস্ব বয়নরীতি ও উপস্থাপনশৈলী এবং স্বরের বিন্যাস তাঁর নিজস্ব কাব্যভাবনার সঙ্গে সমীকৃত হয়ে এক শৈল্পিক রূপরসের পরিজ্ঞান নির্মাণ করে। তাঁর কবিতা হয়ে ওঠে বহু বর্ণময় ধনাত্মক জীবন-বীপ্সার পরিচায়ক। তাঁর কবিতায় তৎকালীন সময়ের দেশীয় বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে কবির চোখে দেখা নানা মাত্রিক চিত্র খুঁজে পাওয়া যায়। ষাটের দশকের কবিতায় কবিদের দৃষ্টিভঙ্গি, জীবন-অভীপ্সা, নান্দনিকতার নানা অনুষঙ্গ বাংলাদেশের কবিতাকে ঋদ্ধ করে তুলেছিল; কুসুমিত ইস্পাত কাব্যটি এর স্মারক। হুমায়ুন কবিরের কবিতার বিষয়বৈভব ও প্রকরণশৈলী বিচার-বিশ্লেষণ করা এ প্রবন্ধের অন্বিষ্ট।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

2025-08-21

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

হুমায়ুন কবিরের কবিতা: বিষয়বৈভব ও প্রকরণশৈলী. (2025). সাহিত্য পত্রিকা, 60(1-2), 145-176. https://doi.org/10.62328/sp.v60i1-2.9

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%