হাসান হাফিজুর রহমানের ছোটগল্প
Abstract
কবিতায় সাফল্য এবং সিদ্ধির শিখর স্পর্শ করলেও হাসান হাফিজুর রহমানের (১৯৩২-১৯৮৩) সাহিত্যিক অভিযাত্রা সূচিত হয়েছিলো ছোটগল্প রচনার মধ্য দিয়ে। জীবন ও জগতের যে খণ্ড খণ্ড বস্তুনিষ্ঠ উপাদানকে তিনি গল্পের উপজীব্য হিসেবে গ্রহণ করেছেন, তা তাঁর জীবনাদর্শের ক্ষেত্রে কোনো অপূর্ণতা নির্দেশ করেনা, সমস্ত সৃষ্টিকর্মের সাথে সঙ্গতিরক্ষার মাধ্যমে হয়ে ওঠে যথার্থ—অভিন্ন জীবনবোধের শিল্পরূপ। যে বস্তুবাদী বিশ্ব-নিরীক্ষা তাঁর কবিতার স্বাতন্ত্র্যের প্রাণবিন্দু, ছোটগল্পের শরীরে ও বক্তব্যে তার প্রথম অঙ্কুরোদ্গম। প্রথম গল্পগ্রন্থ “আরে। দুটি মৃত্যু”র অধিকাংশ গল্পই হাসান হাফিজুর রহমানের জীবনজিজ্ঞাসা ও শিল্পাদর্শের উল্লিখিত বৈশিষ্ট্য নির্দেশ করে। প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সাথে সম্পৃক্তি, বৃহত্তর জনজীবনসম্পর্কিত গভীর উপলব্ধি, ধর্মনিরপেক্ষ উদারমানবতাবাদী মুক্তদৃষ্টি এবং সমকালীন সামাজিক-রাষ্ট্রনৈতিক অস্থিরতা-অবরুদ্ধতার মধ্যেও ইতিবাচক সম্মুখভাবনায় উজ্জীবিত স্রষ্টাচৈতন্য গোড়া থেকেই তাঁর শিল্পপ্রেরণার মৌল উৎস হিসেবে বিদ্যমান। যে কারণে বিভাগ-পূর্ব ও বিভাগোত্তর কালের বাঙালি জীবনের সামগ্রিক সংকটের পটভূমিতেও জীবনবোধ ও শিল্পসৃষ্টির ক্ষেত্রে তিনি ছিলেন উত্তরণকামী জীবনাবেগে উজ্জ্বল। গভীর অধ্যয়ন ও অবলোকনের ক্ষেত্রে বস্তুবাদী নিরীক্ষা এই নবতর জীবনাবেগ ও শিল্পাদর্শের কার্যকারণ। একটা দ্বন্দ্বোত্তীর্ণ জীবনচেতন। তাঁর সূচনাকালীন সৃষ্টিশীলতার গৌরবময় প্রাণবিন্দু। সাম্প্রদায়িক দাঙ্গা, মন্বন্তর, মহামারী, শ্রমজীবী মানুষের জীবনচিত্র, জীবনের দৈনন্দিনতা ও অন্তর্লোক এবং সর্বোপরি মানুষের জাগতিক ও মানসিক দ্বন্দ্ব বৈচিত্র্যকে গল্পের উপকরণ হিসেবে গ্রহণ করেছিলেন হাসান হাফিজুর রহমান।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1985 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.