কবিগান : অতীত ও বর্তমান

DOI: https://doi.org/10.62328/sp.v28i2.8
Crossmark

Authors

Abstract

কবিগান বলতে সাধারণত দুই দল গায়কের মধ্যে সঙ্গীত প্রতিযোগিতা এবং সঙ্গীতের মাধ্যমে এক ধরনের বিতর্ক-অনুষ্ঠানকে বোঝায়। কবি গানকে কখনো কখনো “কবির লড়াই”-ও বলা হয়ে থাকে। এই গানের দলনেতা কবিয়াল বা কবিওয়ালা এবং দলের অপ্রধান সঙ্গীতসঙ্গীগণ “দোহার” নামে পরিচিত। এই বিতর্কে সঙ্গীতের মাধ্যমেই একজন কবিয়াল “প্রশ্ন” করেন এবং বিরুদ্ধ কবিয়ালকে আসরে দাঁড়িয়ে উপস্থিত মতো সঙ্গীত রচনা করে উক্ত প্রশ্নের জবাব দিতে হয়। এক ধরনের ছদ্ম-লড়াইয়ের আবহাওয়া সৃষ্টি করে উভয় দল পালাক্রমে এই গান পরিবেশন করেন। ঠিক কথন কবিগান প্রচলিত হয়, তা বলা যায় না। তবে আঠারে৷ 'শতকের শেষ এবং উনিশ শতকের প্রথমার্ধে কবিগান খুব জনপ্রিয় হয়। বিশেষত কলকাতায় নবজাগরিত বিত্তবান ও মধ্যবিত্ত শ্রেণীর চিত্তবিনোদনের মাধ্যম হিশেবে কবিগান একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তখন, যাত্রা, পাঁচালী, তরজা, আখড়াই, হাফ-আখড়াই ইত্যাদির তুলনায় কবিগানের মান যথেষ্ট উন্নত ছিলো। কিন্তু উনিশ শতকের মাঝামাঝি থেকে শুরু করে আধুনিক সাহিত্যের প্রভাবে পাঁচালী ইত্যাদির মতো কবি- গানেরও জনপ্রিয়তা হ্রাস পায় এবং কলকাতা থেকে ধীরে ধীরে নির্বাসিত হতে থাকে। উনিশ শতকের শেষ দশক নাগাদ কলকাতায় কবিগান প্রায় লোপ পায়। কলকাতা নগরী থেকে নির্বাসিত হওয়ার পর কবিগান পল্লীবাংলায় আশ্রয় নেয়৷ বঙ্গদেশের বিভিন্ন পল্লী অঞ্চলে এখনো এ গানের প্রচলন লক্ষ্য করা যায়। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1985-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কবিগান : অতীত ও বর্তমান. (1985). সাহিত্য পত্রিকা, 28(2), 184-240. https://doi.org/10.62328/sp.v28i2.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%