সমর সেনের কবিতা
Abstract
আমি রোমান্টিক কবি নই, আমি মাক্সিস্ট চল্লিশের দশকে সমর সেনের কবিতায় যে বিদ্রূপ ও শ্লেষের সুর আসে, তার একটি সুন্দর উদাহরণ ‘২২ শে জুন, যে কবিতা থেকে উপর্যুক্ত চরণাটি উদ্ধৃত। মাক্সিস্টের সঙ্গে রোমান্টিকের যে বিবাদ এই কবিতায় ব্যক্ত, তা মূলতঃ শুদ্ধ নন্দনতত্ত্ব ও বৈদিক দর্শনের সাথে সমকালীন দ্বান্দ্বিক বস্তুবাদের বিরোধের সূত্র ধরেই উপস্থিত, এবং ব্যঙ্গ বা বিদ্রূপের বহিরঙ্গটি উন্মোচন করলেই সমর সেনের 'প্রতি-রোমান্টিক' সাম্যবাদী দর্শনের প্রকৃত রূপটি প্রকাশ হয়ে পড়বে। সচেতন ভাবে, অনেকটা সুধীন্দ্রনাথ দত্তের মত, তিনি রোমান্টিকতা বর্জন করেছেন—আবেগ, উৎসাহ, প্রেরণা ও কল্পনাকে বাস্তবতার বিভিন্ন অনুশাসনে দমিত ও শৃঙ্খলিত করেছেন। কিন্তু বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ সম্বন্ধে মন্তব্য করেছিলেন যে, তিনি, “মর্মে মর্মে রোমান্টিক কবি, এবং একজন শ্রেষ্ঠ রোমান্টিক, তা একটু পরিমার্জনা ক'রে সমর সেনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। অবশ্য তাঁর কাতায় “আবেগের তীব্রতা” না থাকলেও আছে “বাসনা ও বেদনার অলজ্জিত চিৎকার,” এলিয়টের প্রুফ্রক চরিত্রের মত। আছে ব্যক্তির নিঃসঙ্গতা, গ্লানি, ব্যর্থতার নানা চিত্র। তাঁর কবিতার কেন্দ্রীয় ব্যক্তিত্বের বিভিন্ন প্রকাশ বোধ ও বুদ্ধির রাস্তায় কখনো উচ্চকিত, কখনে৷ নমিতভাবে হয়েছে, কিন্তু সর্বত্রই অনুভূতির অবিমিশ্র প্রকাশ সামান্য বাস্তবতাকে অতিক্রম করে হয়েছে সর্বকালীন। রোমান্টিক কবিতার অতি-ব্যক্তিত্ব, যার প্রকাশ বায়রনের কবিতায়, শোয়াব-এর মত জার্মান রোমান্টিক কবিদের কবিতায় দেখা যায়, উত্তম পুরুষে রচিত সমর সেনের অনেক কবিতায় ধ্বনিত হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1985 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.