জগদীশচন্দ্র গুপ্ত ও তাঁর ছোটগল্প

DOI: https://doi.org/10.62328/sp.v28i2.3
Crossmark

Authors

Abstract

জগদীশচন্দ্র গুপ্ত (১৮৮৬-১৯৫৭) তিরিশোত্তর বাংলা কথাসাহিত্যের উপাদান বিষয় ও বিন্যাসকুশলতায় বিশিষ্ট যে-মাত্রা যোগ করেছেন, তা যুগপৎ অপূর্ব ও অনন্য। যে জীবন-বীক্ষা ‘রূপ ও রসে' তাঁর রচনায় চারুকৃত, তা' তাঁর স্বোপার্জিত। গল্প কিম্বা উপন্যাসে পূর্বাপর তিনি সংযুক্ত করেছেন। অভিন্ন অভিপ্রায়। উত্তরসামরিক (১৯১৪-১৭) বাংলা কথাসাহিত্যে তাঁর আবির্ভাব অবাঞ্ছিত নয়; কেননা, এই আবির্ভাবের পটভূমি প্রস্তুত করেছে সময় ও সমাজ। উত্তরসামরিক বিশ্বে যে না-অর্থক সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক প্রতিবেশ আরোপিত হয়েছিল, অবিলম্বে ভারতবর্ষে ঘটেছিল তার সংক্রমণ। রুশ বিপ্লবের (১৯১৭) হ্যাঁ - অর্থক: পরিনাম ভারতবর্ষের জনচিত্তে তাৎক্ষণিক কোন প্রভাব বিস্তার করেছি; ১৯২৮ খ্রীস্টাব্দে স্বশ্রেণীচ্যুত মুষ্টিমেয় ক'জন বুদ্ধিজীবীর ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ব্যতীত রুশ-বিপ্লবের তথা মার্কসবাদী তত্ত্বের প্রভাব কিম্বা বিস্তার অন্তত দেড়যুগ উত্তরে অনুসন্ধানীয়। যদিও এই সময়সীমায় ‘অগ্নিবীণা'য় সুর তুলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬), রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) রূপক-সাঙ্কেতিক নাটক ও সমকালীন জীবন-স্পর্শী উপন্যাসসমূহ। তথাপি, বাংলা কথাসাহিত্যের আসরে জগদীশ গুপ্তের আবির্ভাবকাল সামাজিক নৈরাশ্যে পীড়িত। পঙ্ক-বিলাস, ছদ্ম প্রচ্ছদে অনিকেত মানুষ, আত্মবিবরবাসনা, অতৃপ্তির ও অচরিতার্থতার ক্লিন বিকার, রবীন্দ্র-বিরোধিত৷ সূত্রে বাস্তবতার নির্মোকে : রোম্যানটিক ভাবালুতা—অধিকাংশ শিক্ষিত বাঙালি-মন অনিবার্যভাবে সময়ের এই অসঙ্গতিতে হয়েছে বিদ্ধ। এ-জগৎ অবিশ্বাসের ও অসঙ্গতির। বাংলা কথাসাহিত্যে জগদীশ 'গুপ্ত এই অসঙ্গতির রূপকার।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1985-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জগদীশচন্দ্র গুপ্ত ও তাঁর ছোটগল্প. (1985). সাহিত্য পত্রিকা, 28(2), 39-104. https://doi.org/10.62328/sp.v28i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%