আবুল মনসুর আহমদের রাজনৈতিক ব্যঙ্গরচনা

DOI: https://doi.org/10.62328/sp.v28i2.10
Crossmark

Authors

Abstract

আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯) একাধারে রাজনীতি, ওকালতি, সাংবাদিকতা ও সাহিত্যসেবা করেছেন। তাঁর চারটি পরিচয়ের মধ্যে সাহিত্যিক পরিচয় সবচাইতে বড় ব'লে বিভিন্ন মহলে স্বীকৃত। আর সাহিত্যিক পরিচয়ের মধ্যে ব্যঙ্গ রচনার স্রষ্টা হিসেবে তিনি সমধিক পরিচিত। আবুল মনসুর আহমদ উপন্যাস, প্রবন্ধ, বাঙ্গরচনা, ধর্মভিত্তিক গ্রন্থাবলী এবং শিশু-কিশোরোপযোগী গ্রন্থসমূহ মিলে বিশখানি গ্রন্থ রচনা করেছেন। আঠারোটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অপ্রকাশিত গ্রন্থদুটো হচ্ছে 'মা খাকী (উপন্যাস) ও 'তিতুমীর'। প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে End of a Betrayal and restoration of Lahore Resolution (1974) ইংরেজী ভাষায় লিখিত। অন্যান্য গ্রন্থের মধ্যে 'আয়না' (১৯৩৫), 'ফুডকনফারেন্স' (১৯৪৪), ‘গালিভরের সফরনামা' (১৯৫৬) ও ‘আসনানী পর্দা' (১৯৫৭) ব্যঙ্গ—রচনার সমষ্টি; ‘সত্যমিথ্যা' (১৯৫৩), ‘জীবনপুরা' (১৯৫৬) ও 'আবেহায়াত’ (১৯৬৯) উপন্যাস; ‘পাকবাগুলার কালচার' (বাঙলাদেশের কালচার-1966), ‘শেরেবাঙলা হইতে বঙ্গবন্ধু' (১৯৭৩) এবং ‘বেশী দানে কেন৷ কমদামে বেচা আমাদের স্বাধীনত৷' (১৯৮২) প্রবন্ধ সংকলন, 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৮) ও 'আত্মকথা' (১৯৭৮) স্মৃতিচারণমূলক গ্ৰন্থ; ‘মুসলমানী কথা' (১৯২৪), ‘নয়া পড়া' (১৯৩৪) ও ‘ছোটদের কাসাসুল আম্বিয়া’ (১৯৫২) শিশু-কিশোরোপযোগী গ্রন্থ; আলকোরআনের নসিহত (১৯৭৫) অনুবাদগ্রন্থ। এ ছাড়া রয়েছে যৌনবিজ্ঞানমূলক গ্রন্থ 'পরিবার পরিকল্পনা'। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আবুল হাসনাত সাহেবের নামে প্রচলিত প্রখ্যাত যৌনবিজ্ঞান গ্রন্থের অনেকটা আবুল মনসুর আহমদের রচনা।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1985-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আবুল মনসুর আহমদের রাজনৈতিক ব্যঙ্গরচনা. (1985). সাহিত্য পত্রিকা, 28(2), 1-23. https://doi.org/10.62328/sp.v28i2.10

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%