পথের পাঁচালী-অপরাজিত : প্রসঙ্গ গঠনশৈলী

DOI: https://doi.org/10.62328/sp.v28i3.3
Crossmark

Authors

Abstract

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী-অপরাজিত' উপন্যাসের শিল্প-সিদ্ধি অধিকাংশ বাঙালি সমালোচকের প্রাক্-পরিগৃহীত অভিপ্রায় দ্বারা অবিশ্বাস্য রকম আক্রান্ত। অনেকের অভিমত ‘পথের পাঁচালী- অপরাজিত’—ঔপন্যাসিকের বিশৃঙ্খল অভিজ্ঞতাপ্রসূত, অপু উদ্ভিদ-প্রতিম, নির্দ্বন্দ্ব; ঘটনাংশ কুম-শীতল, বিবর্ণ এবং তা জৈবসত্তায় সমগ্র নয়। তাঁদের সিদ্ধান্ত : উপন্যাসে ঘটনার শৈল্পিক নির্বাচন নেই; উপরন্তু কাহিনী দীর্ঘফেনিল ও বিরক্তিকর অনুসৃতিতে বিব্রত। ভিক্টোরীয় উপন্যাস-বিবেচনারীতির সূক্ষ্ম সূত্রগুচ্ছ প্রয়োগ ক'রে নীহাররঞ্জন রায় উপর্যুক্ত অভিমতসমূহের এক ধরনের সত্যস্পর্শী প্রত্যুত্তর দিয়েছেন। Gustav Vigeland-এর Tree of Life শীর্ষক ভাস্কর্যের সঙ্গে 'পথের পাঁচালী-অপরাজিত'-এর তুলনাসূত্রে তিনি সিদ্ধান্তে এসেছেন : Tree of Life-এর পরিকল্পনা, অপুর জীবনের মতই একটা পরিকল্পনা, একটা জীবনকে সমগ্রভাবে দেখবার চেষ্টা, একটা epic of sculpture—অপুর Tree of Life আমাদের চোখের সামনে বেড়ে উঠলো। বিভূতিবাবু যে এত বড় করে, এত বিরাট করে এমন সমগ্রভাবে একটা জীবনকে সৃষ্টি করতে পারলেন, এইজন্যেই বিভূতিবাবু অভিনন্দনের যোগ্য।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1985-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পথের পাঁচালী-অপরাজিত : প্রসঙ্গ গঠনশৈলী. (1985). সাহিত্য পত্রিকা, 28(3), 81-92. https://doi.org/10.62328/sp.v28i3.3