যশোর জেলার লোকসাহিত্য : প্রবাদ-প্রবচন
Abstract
প্রবাদ লোকসাহিত্যের একটি বুদ্ধিদীপ্ত ও মননশীল শাখা। ধাঁধার মতো প্রবাদও লোক-মানসের সংহত চিন্তাশক্তি, বুদ্ধি ও অভিজ্ঞতার শাণিত প্রখরতায় সমুজ্জ্বল। মানব-জীবন একটা চলমান স্রোতের মতো নিয়ত গতিশীল; এই স্রোতধারার বাঁকে বাঁকে মানুষ লাভ করে বিচিত্র অভিজ্ঞতা, ভূয়োদর্শনজাত চেতনা। জগৎ, জীবন, সমাজ ও পারিপাশ্বিকতা সম্বন্ধে দীর্ঘদিনের অভিজ্ঞতায় মানুষের মনে যে বিশেষ সচেতন ও সুতীক্ষ্ণ 'বোধ' জন্মে, সমাজ, জীবন ও জগৎসত্তার যে একটি অন্তনিহিত চেতনা-সত্য মানুষের মনকে এক চমকপ্রদ অভিজ্ঞতালোকে উদ্ভাসিত করে, তাই-ই মানুষকে বেশ কিছুটা দার্শনিকের পর্যায়ে উন্নীত করে। এই ‘দার্শনিকতা’ কোনো সিসটেমেটিক থিওরীর সুকঠিন প্রাচীর পেরিয়ে আসেনা, আপনা-আপনিই আসে সমাজ ও জীবন-সচেতন মানুষের মনে। এই ‘দার্শনিকতা' আসলে এক প্রগাঢ় মানসিক সচেতনতারই সমার্থক। মানুষের এই সচেতনতার স্বর্ণফসলই প্রবাদ । প্রবাদ সম্পর্কে মার্কিন লোকবিজ্ঞানী Archer Taylor বলেছেন: A Proverb is a terse deductive statement that is current in tradition or, as an epigram says the wisdom of many and the wit of one. এই ‘Wisdom of many'-ই প্রবাদের মননশীলতা ও উপযোগিতার চাবিকাঠি ৷ যুগ-পরম্পরায়, লোক-পরম্পরায় প্রবাদগুলো বারবার পরীক্ষিত হওয়ার অবকাশ পায় এই নিরবচ্ছিন্ন চলমানতার কারণেই।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1985 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.