হেনরিক ইবসেন

DOI: https://doi.org/10.62328/sp.v28i3.1
Crossmark

Authors

Abstract

ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমরা এমন কতিপয় মৌলিক প্রতিভার সাক্ষাৎ পাই যাঁরা তাঁদের ধ্যান-ধারণা এবং সৃজনশীল ও গবেষণামূলক রচনা দ্বারা শিল্প-সাহিত্যসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের অগ্রগতি-ধারাকে বিপুলভাবে প্রভাবিত করেছেন। স্মরণ করুন জীববিজ্ঞানী চার্লস ডারউইন-এর (১৮০৯-১৮৮২) কথা, যাঁর বিপ্লবাত্মক গ্রন্থ 'অরিজিন অব স্পেসিস' প্রকাশিত হয় ১৮৫৯ সালে; কিম্বা বৈজ্ঞানিক সাম্যবাদ ও দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস-এর (১৮১৮-১৮৮৩) কথা, যাঁর যুগান্তকারী 'গ্রন্থ 'দি ক্যাপিটাল'-এর প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৮৬৭ সালে; কিম্বা আধুনিক নাটকের জনক নাট্যকার হেনরিক ইবসেন-এর (১৮২৮-১৯০৬) কথা, যাঁর আলোড়নসৃষ্টিকারী নাটক 'এ ডলস হাউস' প্রকাশিত হয় ১৮৮০ সালে; কিম্বা মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড-এর (১৮৫৭-১৯৩৯) কথা, যাঁর অবচেতন মনের ব্যাখ্যা ও যৌনানুভূতি সম্পর্কিত বিপুল প্রভাববিস্তারী মতবাদসমূহ শতাব্দী সমাপ্ত হবার পূর্বেই ব্যাপকভাবে প্রচারিত হয়। বর্তমান নিবন্ধে আমরা আলোচনা করব ইবসেনের জীবন ও সাহিত্য নিয়ে, যিনি ইউরোপের একটি ছোট্ট দেশ, শিল্প-সাহিত্যের ভুবনে তখন পর্যন্ত অখ্যাত ও অবজ্ঞাত, নরওয়েতে জন্ম- গ্রহণ করে সারা বিশ্বের নাট্যধারাকে নতুন পথে প্রবাহিত করার ক্ষেত্রে অগ্রণী পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন। হেনরিক ইবসেন জন্মগ্রহণ করেন নরওয়ের স্কিয়েন-এ, ১৮৮০ সালের ২০শে মার্চ। বাবা কুড ইবসেন, এক সময়ের ধনী ব্যবসায়ী, ১৮৩৬ সালে সব সম্পত্তি হারিয়ে নিঃস্ব দেউলিয়াতে পরিণত হন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1985-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

হেনরিক ইবসেন. (1985). সাহিত্য পত্রিকা, 28(3), 1-26. https://doi.org/10.62328/sp.v28i3.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%