পদাবলী-সাহিত্যের ভাষা-বৈচিত্র্য
Abstract
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ পদাবলী-সাহিত্যের আদিযুগের কবি বিদ্যাপতি ও চণ্ডীদাসের ভাব ও ভাষার উপর সার্থক গবেষণা করিয়া ঐ দুই মহাকবিকে বুঝিবার অনেক সুবিধা করিয়া দিয়াছেন। আমরা নেপাল ও মিথিলায় প্রাপ্ত বিদ্যাপতির পদগুলির সহিত কেবলমাত্র বাংলাদেশে প্রাপ্ত পদসমূহ আলাদা আলাদা করিয়া প্রকাশ করিয়াছিলাম। তিনি “বিদ্যাপতি শতক” গ্রন্থের ভূমিকায় ভাষাতত্ত্বের সাহায্যে বিদ্যাপতির পদের আদিমরূপ আবিষ্কার করিবার চেষ্টা করিয়াছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ হইতে প্রকাশিত আমার “চণ্ডীদাসের পদাবলীতে প্রাক্-চৈতন্য যুগের বিশেষণহীন চণ্ডীদাসের খাঁটি পদ খুঁজিয়া বাহির করিবার কাজে ডাঃ শহীদুল্লাহ্ সাহেবের ১৩৪৩ সালের সাহিত্য পরিষৎ পত্রিকায় লিখিত একটি প্রবন্ধ আমার পথনির্দেশে সহায়তা করিয়াছে। ঐ গ্রন্থের ভূমিকায় কৃতজ্ঞতার সহিত স্বীকার করিয়াছি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1965 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.