লালন-অনুসারী কবিবৃন্দ

DOI: https://doi.org/10.62328/sp.v29i1.2
Crossmark

Authors

Abstract

সাহিত্য-ক্ষেত্রে মহৎ প্রতিভার অনুকরণ ক'রে অপেক্ষাকৃত দুর্বল প্ৰতিভা আত্মপ্রকাশের প্রয়াস পায়। তা' থেকে অনুকরণীয় প্রতিভার মহত্ত্ব ও তার সমকালীন সাফল্যের পরিমাপ করা যায়। প্রত্যেক শ্রেষ্ঠ প্রতিভার মধ্যে একটি সার্বজনীন আবেদন থাকে—যা অন্যকে আকর্ষণ করে এবং কিছুকালের জন্য তাদের আচ্ছন্ন ক'রে রাখে। রবীন্দ্রানুসারী কবি-গোষ্ঠী ও নজরুল-অনুকারী কবি-বৃন্দ এর উদাহরণ। শ্রেষ্ঠ প্রতিভার সম্মোহন শক্তি, লালন-প্রতিভার ক্ষেত্রেও দৃষ্ট হয় । উল্লেখযোগ্য যে, লালন সারা জীবন গ্রামে অতিবাহন ক'রেছেন। তাঁর সংগীতরাজিও একান্তভাবে গ্রামীণ মানুষের কণ্ঠে সীমাবদ্ধ থেকেছে মুদ্রিত আকারে প্রকাশিত হয়নি। এজন্য লালনের মৃত্যুর বহুদিন পর পর্যন্ত শিক্ষিত শ্রেণী লালন ও তাঁর গীতাবলীর যথাযথ পরিচয় লাভে সমর্থ হয়নি। সমকালীন যে সব কবি সাহিত্যিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ও যোগাযোগ ছিল, তাঁরাও তাঁকে শিক্ষিত সমাজের সম্মুখে তুলে ধরার প্রয়াস পাননি এবং তার প্রয়োজন বোধ করেননি। এমতাবস্থায়, লালন-প্রতিভার প্রভাব অবশ্যই সীমিত থাকা স্বাভাবিক৷ উক্ত সীমাবদ্ধতা কর্ষিত সাহিত্যের ক্ষেত্রে সহজেই লক্ষণীয়। কিন্তু লোক-সাহিত্যে লালন-প্রতিভার সর্বৈব প্রভাব আজও অব্যাহত। ফলে, কবি হিসেবে লালনের প্রভাব লিখিত সাহিত্যে অধিক নয়, তবে লোক- সাহিত্যে, বিশেষতঃ বাউল গানে—বিপুল সমকালীন শিক্ষিত কবিদের রচনায় লালনের প্রভাব উনিশ শতকে মূলতঃ দু'টি ধারায় বাঙলা কাব্যের বিকাশ ঘটে— মহাকাব্যের ধারা ও গীতি-কবিতা বা খণ্ড-কবিতার ধারা।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1985-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

লালন-অনুসারী কবিবৃন্দ. (1985). সাহিত্য পত্রিকা, 29(1), 21-54. https://doi.org/10.62328/sp.v29i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%