ডাক ও খনার বচন
Abstract
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারে চর্যাগীতিকার যে পাণ্ডুলিপি পেয়েছিলেন তার সঙ্গে ‘ডাকার্নব' বলে একটি পুথি ও তিনি দেখেছিলেন। ‘ডাকার্নব' সম্পর্কে তিনি নিজে কোনো বিশ্লেষণ করেননি এবং তার পরবর্তী পণ্ডিতগণও ‘ডাকার্নব' সম্পর্কে কোনো মন্তব্য করার প্রয়োজন বোধ করেননি। হরপ্রসাদ শাস্ত্রীর মন্তব্যটি উল্লেখযোগ্য। তিনি বলছেন, “ডাকার্ণব নামে একটি পুস্তকে অনেক চলিত ভাষার গান আছে। সে গানগুলি কি ভাষায়, তাহা স্থির করিতে না পারিয়া আমি সেই অংশগুলি ইউরোপে পাঠাইবো স্থির করিয়াছি এবং ছাপাইয়াছি। কিন্তু যুদ্ধের জন্য পাঠাইতে পারিতেছি না। তাহারও শেষ দোহাগুলি আমার বাঙ্গালা বলিয়া মনে হয়।”
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1985 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.