সোমেন চন্দের জীবন ও প্রসঙ্গ-কথা

DOI: https://doi.org/10.62328/sp.v29i2.6
Crossmark

Authors

Abstract

রেভল্যুশনের সময় আমি ভ্যানগার্ডে থাকতে চাই সাহিত্য-শিল্প দ্বন্দ্বমুখর সমাজসত্তা-ভাবনা এবং সমষ্টি-অস্তিত্বের প্রয়োজন-বোধ থেকে কোন-সূত্রেই মুক্ত নয়; কিংবা নয় দেশ-কাল নিরপেক্ষ স্বয়ম্ভূ কোন অলৌকিক সৃষ্টি। মহৎ শিল্পী-চৈতন্য বস্তুজগৎ-নিরপেক্ষ কিংবা দেশ-কাল বিবিক্ত হতে পারেন৷ শিল্পীর জীবনভাবনা এবং শিল্পচেতনা অনিবার্যভাবে সমকালের দ্বান্দ্বিক ও বিবর্তন-চঞ্চল সমাজসত্তায় লালিত-বর্ধিত। সামাজিক জীবনের অঙ্গীকারে এবং অস্তিত্বের প্রয়োজনেই সাহিত্য-শিল্প প্রাণিত হয়ে উঠতে পারে এবং এভাবেই তা অতিক্রম করে যায় স্বকালের সীমানা। সমাজচৈতন্য ও ব্যক্তি-সংবেদনার অন্তর্মূল মিথষ্ক্রিয়ায় নির্মিত হয় যে সাহিত্য, তার মৌল-উপজীব্য মানবিক জাগর-চৈতন্যের অভীপ্‌সাম এক অস্তিত্বের উপলব্ধি আর সমাজ-প্রগতি। সামাজিক আকাঙ্ক্ষার সঙ্গে যখন স্রষ্টার নান্দনিক-বোধ সমন্বিত হয়ে যায়, তখনই ঘটে বিশেষ কোন সাহিত্য-কর্মের শৈল্পিক সিদ্ধি আর কালোত্তীর্ণ ঋদ্ধি৷ উত্তর-সামরিক বিশ্ব-বিপর্যয়ের এলিয়টীয়-পটে তিরিশের দশকে বাংলা সাহিত্যে যখন নেতি আর 'নিখিল নাস্তি'র বহ্নুৎসব, তখন সাহিত্য- শিল্প সম্পর্কে উপর্যুক্ত প্রগতিশীল বস্তুনিষ্ঠ ধারণা নিয়ে বাংলা সাহিত্যে সোমেন চন্দের আবির্ভাব। বিশুদ্ধ সাহিত্য নয়, বরং বাংলা ভাষায় গণ- সাহিত্যের ধারা নির্মাণই ছিল তাঁর অন্বিষ্ট ও অভীপ্সা। ঢাকা জেলার বিক্রমপুরে সোমেন চন্দ ১৯২০ খ্রীস্টাব্দের ২৫শে মে (১৩২৭ বঙ্গাব্দের ১০ই জ্যৈষ্ঠ ) জন্মগ্রহণ করেন। সোমেনের পিতার নাম নরেন্দ্রকুমার চন্দ আর মাতা সরযু চন্দ। সোমেনরা দুই ভাই, দুই বোন। সোমেনের পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার নরসিংদি। 

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1986-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সোমেন চন্দের জীবন ও প্রসঙ্গ-কথা. (1986). সাহিত্য পত্রিকা, 29(2), 165-221. https://doi.org/10.62328/sp.v29i2.6