বাংলাদেশের নাট্যচর্চা ও নাটকের পটভূমি

DOI: https://doi.org/10.62328/sp.v29i2.3
Crossmark

Authors

Abstract

বাংলা নাটক ও নাট্য-চর্চার উৎস-কেন্দ্র কলকাতা। ইংরেজদের অবসর বিনোদন এবং ব্যবসায়িক কারণে আঠার শতকের মধ্যভাগে কলকাতায় রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের প্রথম প্রতিষ্ঠিত রঙ্গালয় 'ওল্ড প্লে হাউস' (১৭৫৩)। এরপর ইংরেজদের প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য রঙ্গালয়-গুলো হলো—'দি নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার' (১৭৭৫), ‘মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার’ (১৭৮৯), ‘হোয়েলার প্রেস থিয়েটার’(১৭৯৭), ‘এথেনিয়াম থিয়েটার’ (১৮১২), ‘চৌরঙ্গী থিয়েটার' (১৮১৩), ‘দমদম থিয়েটার’ (১৮১৭), ‘বৈঠকখানা থিয়েটার’(১৮২৪) এবং ‘সাঁসুসি থিয়েটার (১৮৩৯-৪৯)। সঙ্গত কারণেই এ-সব মঞ্চে মঞ্চস্থ হতে৷ ইংরেজী নাটক । এ-ছাড়াও ‘ডেবিড হেয়ার একাডেমী’ (১৮৫১) এবং ‘ওরিয়েন্টাল থিয়েটারে'ও (১৮৫৩) মঞ্চস্থ হতো বিদেশী নাটক। রুশদেশীয় যুবক গেরাসিম স্তেপানভিচ্ লিয়েবেদেফ্ কলকাতার ডোমতলাতে তাঁর প্রতিষ্ঠিত 'বেঙ্গলি থিয়েটারে' ১৭৯৫ সনের ২৭শে নভেম্বর ইংরেজী নাটক ‘দ্য ডিসগাইজ'-এর বাংলা রূপান্তর মঞ্চস্থ করেন। তিনি এটি রূপান্তর করেন পণ্ডিত গোলকনাথ দাস-এর সহায়তায়। কলকাতাকেন্দ্রিক এ-সব নাট্য-চর্চা আঠার ও উনিশ শতকের রঙ্গরস-প্রিয় বাবু-সংস্কৃতির স্থূল রস-চর্চার মাঝে বাঙালী ভাবমানসে পাশ্চাত্য ও আধুনিক জীবন-চেতনা সঞ্চারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে । প্রকৃতপক্ষে বিদেশীদের প্রতিষ্ঠিত রঙ্গালয়ে নাট্যাভিনয় অপেরার অনুকরণে ও অনুসরণে পরবর্তীকালে গড়ে ওঠে আধুনিক বাংলা নাটক ও নাট্যশালা৷

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1986-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলাদেশের নাট্যচর্চা ও নাটকের পটভূমি. (1986). সাহিত্য পত্রিকা, 29(2), 65-124. https://doi.org/10.62328/sp.v29i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%