বঙ্কিম-উপন্যাসে রঙ্গরস

DOI: https://doi.org/10.62328/sp.v29i2.1
Crossmark

Authors

Abstract

সুসাহিত্যিক, দার্শনিক জ্ঞানসমৃদ্ধ নিসর্গসচেতন ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়৷ তিনি একাধারে দার্শনিক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও ব্যঙ্গ-চিত্র রচয়িতা। রম্যরচনাও তাঁর বিশেষ পদচারণার ক্ষেত্র। রক্ষণশীল হিন্দুধর্মে আস্থাবান, ধর্মাচারনিষ্ঠ গর্বিত ব্রাহ্মণ বঙ্কিম আবার স্বচ্ছদৃষ্টি প্রগতিশীল শুধু চিন্তায় নয়, মন-মানসিকতা-মননেও। বঙ্কিম-গুণাবলীর পরিচয় প্রদান এ ক্ষুদ্র প্রবন্ধের বিষয়বস্তু নয়। ঔপন্যাসিক বঙ্কিম তাঁর শিল্পসৃষ্টিতে হাল্কা মনে রসাপ্লুত হয়ে যে-সব অপূর্ব রঙ্গ-কৌতুক সৃষ্টি করেছেন তারই কিছু উল্লেখ এ-নিবন্ধের প্রতিপাদ্য বিষয়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বঙ্কিম স্থল রস-রসিকতায় বিশেষ আগ্রহী ছিলেন না। অপরপক্ষে উপন্যাসের জগতে চরিত্র-বিকাশ ও পরিবেশ- পরিস্ফুটনে তিনি বিদ্রূপাত্মক মনোভঙ্গীরও পক্ষপাতী ছিলেন না। নির্ভেজাল হাস্যরসে এবং নির্দোষ কৌতুকে তাঁর উপন্যাস একান্ত ভাবেই সমৃদ্ধ৷ বঙ্কিম-সমকালে তৎকালীন বঙ্গসমাজে যত্র-তত্র স্থূল রসিকতা পরিবেশিত হতো। বাংলার মিলটনও এর থেকে অব্যাহতি পান নি, সম্ভবতঃ চাননি ৷ ‘বুড় শালিকের ঘাড়ে রোঁ' ও 'একেই কি বলে সভ্যতা' এই রস-পরিবেশনে প্রাণ-চাঞ্চল্য লাভ করেছে। এ-ছাড়৷ তৎকালীন রসিক-চূড়ামণি দীনবন্ধু মিত্র ছিলেন বঙ্কিমচন্দ্রের সঙ্গে হরিহর আত্মা। উভয়ের বন্ধুত্ব শুধু ঐতিহাসিক সত্য নয়, বহু কিম্বদন্তীরও জন্ম দিয়েছে। শৈশবে আমার পিতৃদেবের কাছে গল্প শুনেছি কোনও এক সময়ে বঙ্কিম ও দীনবন্ধু একই সঙ্গে খুলনায় কর্মরত ছিলেন। দীনবন্ধু পোস্টাল সুপার আর বঙ্কিম ডেপুটি কালেকটর। বঙ্কিমের আদালতে কোনও এক রমণী শ্রীলতাহানির অভিযোগ আনয়ন করেন। মামলায় বাদিনীকে উপস্থিত হতে বলা হয়। বাদিনী রক্ষণশীল অভিজাত পরিবারের কন্যা ও বধূ এবং সে-কারণে পর্দানশীলা।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1986-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বঙ্কিম-উপন্যাসে রঙ্গরস. (1986). সাহিত্য পত্রিকা, 29(2), 1-38. https://doi.org/10.62328/sp.v29i2.1