আধুনিক ভাষাতত্ত্ব
Abstract
বাংলাদেশে আধুনিক ভাষাতত্ত্বের চর্চা শুরু হয়েছে মোটামুটিভাবে ষাটের দশকের সূচনালগ্ন থেকে। মুহম্মদ শহীদুল্লাহ্, মুহম্মদ আবদুল হাই, মুনীর চৌধুরী, কাজী দীন মুহম্মদ, রফিকুল ইসলাম প্রমুখ ষাটের দশকেই ভাষাতত্ত্ব-চর্চার একটা সমৃদ্ধ সরণি নির্মাণ করেছিলেন। স্বাধীনতা-উত্তরকালে ভাষাতত্ত্ব-চর্চার এই ধারা আরো সমৃদ্ধ হয়েছে কয়েকজন নতুন ভাষাবিজ্ঞানীর শ্রম-প্রযত্ন আর সাধনায়। এঁদের পরিশ্রমী-প্রয়াসে সাধারণ ভাষাতত্ত্বের আলোচনা যেমন একটা সংহত ও বিন্যস্ত রূপ পেয়েছে, তেমনি বিশ্লেষিত হয়েছে, বর্ণনামূলক পদ্ধতিতে বাংলা ভাষার নানামাত্রিক প্রসঙ্গ। ভাষাবিজ্ঞান-চর্চার এই সরণীতে সম্প্রতি সংযুক্ত হয়েছে প্রফেসর আবুল কালাম মনজুর মোরশেদ বিরচিত 'আধুনিক ভাষাতত্ত্ব'। বাংলাদেশে সাধারণ ভাষাতত্ত্ব (General Linguistics ) বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচিত হলেও সেগুলো বিশ্লেষণ-পদ্ধতি ও বিন্যাস-রীতিতে মোটেই স্বাতন্ত্র্যের দাবী রাখে না। অধিকাংশ গ্রন্থই বিদেশী বইয়ের সরাসরি ব্যর্থ অনুবাদ, বিশ্লেষণ-বিন্যাসে শৃঙ্খলাবিহীন। উদাহরণ সংগ্রহে বাংলা ভাষার প্রতি বৈমাত্রেয়-সুলভ আচরণ, সূত্র আর তত্ত্ব-বিশ্লেষণে অসম্পূর্ণতা এবং অস্বচ্ছতাই এসব গ্রন্থের মূল বৈশিষ্ট্য। এই পটভূমিতে আবুল কালাম মনজুর মোরশেদের ‘আধুনিক ভাষাতত্ত্ব' গ্রন্থটি সবিশেষ স্বাতন্ত্র্যের দাবীদার। সাধারণ ভাষাতত্ত্বের এরকম পরিপূর্ণ ও পুংখানুপুংখ ভাষাতাত্ত্বিক বর্ণনায় উভয় বাংলার মধ্যে ‘আধুনিক ভাষাতত্ত্ব’ একটি তাৎপর্যপূর্ণ, পরিশ্রমী এবং মেধাবী সৃষ্টি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1986 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.