শওকত ওসমানের রূপক উপন্যাস
Abstract
শওকত ওসমান (জন্ম ১৯১৭) বাংলা উপন্যাসের ধারায় একজন সমাজ-সচেতন ব্যক্তিত্ব। ইতিবাচক জীবনবোধ, রাজনীতিমনস্কতা ও জন-জীবনসম্পৃক্ত শিল্পদৃষ্টি তাঁর ঔপন্যাসিক সফলতার নিয়ামক উপাদান। বিরুদ্ধ রাষ্ট্রীয় পরিবেশে জীবিকার নিশ্চয়তা-চিন্তা তাঁর সৃষ্টিশীলতার পথে প্রতিবন্ধকতার দেয়াল নির্মাণ করলেও তিনি প্রগতিশীল চেতনাকে বিসর্জন দেননি; বরং রূপক-প্রতীকের আশ্রয়ে নির্মম আঘাত হেনেছেন বিরুদ্ধ পরিবেশের প্রতি। বিভাগ-পূর্ব কালে তাঁর সৃষ্টিশীল জীবনের শুরু হলেও বিভাগোত্তর কালই তাঁর সৃষ্টিশীলতার মহত্তম সময়। এ-কালে তাঁকে প্রত্যক্ষ করতে হয়েছে রাষ্ট্রীয় ও রাজনৈতিক জীবনের চরম অগণতান্ত্রিক, অধিকারহীন এক স্বৈরাচারী কলুষময় পরিবেশ—যার প্রতিক্রিয়ায় যে-কোনো সমাজসচেতন স্রষ্টামানসই অত্যন্ত বিরূপ ও তিক্ততায় ভারাক্রান্ত হতে বাধ্য। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে আবাল্য তিনি যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, তার সঙ্গে পাকিস্তানী শাসন-শোষণের প্রতিক্রিয়া ও প্রতিবাদী মানসিকতার সংমিশ্রণ তাঁকে রূপক সৃষ্টিতে অনুপ্রাণিত করেছে। রূপক উপন্যাস রচনায় শওকত ওসমানের সার্থকতা বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও অন্যান্য উপনাসের তুলনায় তাঁর রূপক উপন্যাসগুলো স্বল্প-আলোচিত। ক্রীতদাসের হাসি (১৯৬৩), সমাগম (১৩৭৪/ ১৯৬৮), রাজা উপাখ্যান (১৩৭৭/১৯৭০) ও পতঙ্গ পিঞ্জর (১৯৮৩) তাঁর রূপক উপন্যাস হিসেবে খ্যাত৷ এক ‘ক্রীতদাসের হাসি' উপন্যাসটির প্রকাশ-কালে আয়ুব খানের সামরিক শাসন বাঙালীর জাতীয় অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1986 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.