কাগমারী সম্মেলন : ভাষা-সাহিত্য-সংস্কৃতি প্রসঙ্গ
Abstract
বিশ শতকের মধ্যবর্তী চারটি দশক (১৯৪০-১৯৮০) বঙ্গ ও বাঙালীর জীবনে বারংবার মত ও পট পরিবর্তনের কাল। সহস্র বছরের ঐতিহ্য ও প্রজ্ঞাসম্পন্ন একটি জাতি এই সময়েই স্বীয় ভবিষ্যৎ নির্ধারণে বারংবার চরম অস্থির ও বিভ্রান্ত ভাব প্রকাশ করে। চল্লিশের দশকে বাঙালী জাতি উগ্র ও সাম্প্রদায়িক জাতীয়তাবাদের মোহে আচ্ছন্ন হয়ে পড়ে। পঞ্চাশের দশকের গোড়া থেকে অবশ্য পূর্ববঙ্গে ভাষাভিত্তিক অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের জয়যাত্রা সূচিত হয়, যার পরিণতি ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। ইতিহাসের এই বিকাশধারায় ১৯৫৭ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত ‘কাগমারী সম্মেলন' একটি মাইলস্টোনস্বরূপ।* ১৯৫৬ সালে পাকিস্তান গণপরিষদে যুক্তনির্বাচনের প্রথা গ্রহণ, এ-বছরের ৬ই সেপ্টেম্বর আতাউর রহমান খানকে মুখ্যমন্ত্রী করে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ মন্ত্রীসভা গঠন, ১২ই সেপ্টেম্বর হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে প্রধানমন্ত্রী করে পাকিস্তানে কেন্দ্ৰীয়ভাবে আওয়ামী লীগের নেতৃত্বে কোয়ালিশন সরকার গঠন, প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে পঞ্চাশের দশকের দ্বিতীয়ার্ধে পাকিস্তানে প্রথমবারের মত একটি গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু বাগদাদ চুক্তিভুক্ত (পরবর্তী সময়ে সেন্টো নামে পরিচিত) সামরিক জোটে পাকিস্তানের অন্তর্ভুক্তির পক্ষে সোহ্রাওয়ার্দীর অনমনীয় মনোভাব আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ খান ভাসানীকে বিব্রত ও বিক্ষুব্ধ করে তোলে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1986 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.