রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-র কবিতায় পরিবর্তনের ধারা
Abstract
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-র কবিতায় দুটি ধারা লক্ষ করা যায়। একদিকে তিনি স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতিসৃষ্ট সমাজ ও জনজীবনের চিত্র এঁকেছেন, অপরদিকে আত্মগত প্রেমানুভূতির কথা প্রকাশ করেছেন। প্রথম ধারার কবিতায় সাধারণ মানুষের মুক্তির প্রত্যাশায় তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অন্য ধারায় ব্যক্তিগত আবেগ অনুভূতির কথা বলেছেন। এই দুই ক্ষেত্রেই প্রথম দিকের উপলব্ধি শেষ দিকে এসে বদলে গেছে অনেকখানি। বদলে গেছে কন্ঠস্বরও। শুরুর দিকের উচ্চকণ্ঠ শেষ দিকে এসে নমনীয় হয়ে গেছে। প্রথম দিকে গ্রামীণ জীবনের প্রতি যে মমতা লক্ষ করা গেছে, শেষ দিকে এসে তা ধীরে ধীরে নাগরিক অনুষঙ্গ দ্বারা অপসারিত হয়েছে। এই বদলটি ঘটেছে ব্যক্তিজীবনের ঘটনাবর্তের অভিঘাতে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2019 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.