অষ্টাদশ শতাব্দীর বাংলা গদ্য : বিজ্ঞাপনের ভাষা
Abstract
ফোর্ট উইলিআম কলেজ স্থাপিত হবার আগে পর্যন্ত দলিল-দস্তাবেজ আর চিঠিপত্র ছাড়া বাংলা গদ্যের তেমন কোনো নিদর্শন ছিলো না,—জনপ্রিয় এ ধারণা সুকুমার সেনই প্রথম ভেঙ্গে দিয়েছিলেন। কিন্তু অন্য রচনা ছিলো বলে মন্তব্য করলেও, সে জাতীয় রচনা সুকুমার সেন বড়ো একটা দেখেননি। পরবর্তীতে সুধাংশু তুঙ্গ, পঞ্চানন মণ্ডল, তারাপদ মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সেন, দেবেশ রায় প্রমুখের গবেষণা থেকে ঊনবিংশ শতাব্দীর পূর্বেকার গদ্যের বহু নমুনা পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি নমুনার খবর দিয়েছেন আনিসুজ্জামান। তাছাড়া, তিনি সে সময়কার গদ্য বিশ্লেষণ করে তার প্রকৃতিও বিচার করেছেন। কিন্তু আনিসুজ্জামানও অষ্টাদশ শতাব্দীর বাংলা গদ্যের একটা বড়ো উৎস নিয়ে আলোচনা করেননি। সে হলো সেকালের খবরের কাগজের বাংলা গদ্য নিয়ে। বর্তমান প্রবন্ধে সেই গদ্যের পরিচয় দিতে চেষ্টা করবো। প্রথম বাংলা পত্রিকা প্রকাশিত হয় ১৮১৮ সালে। সুতরাং অষ্টাদশ শতাব্দীর পত্রপত্রিকায় কি করে বাংলা গদ্যের নিদর্শন মিলবে, প্রথমেই এ প্রশ্নের উত্তর দিই। কলকাতা থেকে প্রথম পত্রিকা—সাপ্তাহিক Bengal Gazette প্রকাশিত হয় ১৭৮০ সালের শুরুতে, জেমস হিকির ছাপাখানা থেকে। এ পত্রিকায় গবর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসসহ বহু সরকারী কর্মকর্তার সমালোচনা করা হতো।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1986 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.