শিল্পকলার সংজ্ঞার্থ এবং আকার-আধেয় বিতর্ক
Abstract
শিল্পকলা কী? একটি বস্তুতে এমন কী বা কোন্ গুণধর্ম থাকার কারণে ওই বস্তুটি শিল্পকলা হয়ে ওঠে? কাকে আমরা শিল্পী বা শিল্পরসিক বলবো? শিল্পকলার স্বরূপলক্ষণ কীভাবে নির্ণয় করা যায়? এ ধরনের প্রশ্ন নিয়ে দার্শনিক ও শিল্পরসিক মহলে ঐকমত্যের নিদারূণ অসদ্ভাব রয়েছে। গাণিতিক সমীকরণে এ ধরনের প্রশ্নের কোনো মীমাংসা প্রত্যাশা করা যায় না। বস্তুত, এ ধরনের প্রশ্ন নিয়ে শিল্পরসিক মহলে মতভেদের প্রাচীর যেনো হিমালয়ের মতো অচল। এক একজন দার্শনিক ও শিল্পরসিক এক এক দিকের ওপর আদ্যতা দিয়ে নিজ নিজ সিদ্ধান্তের নিকষ-পাষাণে শিল্পকলার সংজ্ঞা প্রদান করে শিল্পদর্শনের ক্রমবিকাশের ইতিবৃত্ত রচনা করেছেন। শিল্পকলার সংজ্ঞায়নের মতো এর আকার-আধেয় নিয়েও নন্দনতত্ত্ববিদ ও শিল্পরসিক মহলে কম বিতর্ক অনুষ্ঠিত হয়নি। আকার-আধেয়ের এই বিতর্ক থেকে শিল্পদর্শনের সাম্প্রতিক ইতিবৃত্তে একটি নতুন নান্দনিক মতবাদেরও উদ্ভব ঘটতে দেখা যায়। শিল্পকলার সংজ্ঞার্থ এবং শিল্পকলার আকার-আধেয়ের বিতর্ক থেকে উদ্ভূত এই নতুন মতবাদের ধারাবাহিক আলোচনা ও মূল্যায়ন উপন্যস্ত হয়েছে বর্তমান প্রবন্ধে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2019 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.