বেগম রোকেয়া : জীবন ও সাহিত্য

DOI: https://doi.org/10.62328/sp.v30i2.7
Crossmark

Authors

Abstract

বাংলাদেশে মুসলিম নারী-জাগরণ বিশেষত শিক্ষা ও সাহিত্য অঙ্গনে মিসেস রোকেয়া সাখাওয়াত হোসেনের বিশেষ গুরুত্বপূর্ণ অবদান স্বীকার্য । তৎকালীন সামাজিক ও ধর্মীয় পরিবেশে মুসলিম নারীর বিদ্যাশিক্ষার পথ প্রশস্ত না থাকা সত্ত্বেও বিদ্যাশিক্ষার প্রতি অদম্য আগ্রহ তাঁকে শৈশবকাল থেকে বিদ্যাচর্চায় উৎসাহিত করে। এক্ষেত্রে প্রথম জীবনে তাঁকে সহায়তা করেন তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা এবং বিবাহিত জীবনে স্বামী। এ দু'জনের সংস্পর্শ, সাহায্য ও উৎসাহে বেগম রোকেয়া বদ্ধ অর্গলের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখেন। মুসলিম সমাজের সংস্কার ও পর্দাপ্রথা প্রথম জীবনে তাঁকে অবরোধবাসিনী করে রাখলেও পরবর্তী জীবনে স্বামীর সাহচর্যে তাঁর মুক্ত মনের বিকাশ ঘটতে সাহায্য করে। শৈশবকালীন মুসলিম নারীর বিদ্যাচর্চার এই প্রতিবন্ধকতা ও অভাবদর্শনে পরবর্তী জীবনে ভাগলপুর ও কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে নারীশিক্ষার প্রতিবন্ধকতা দূরীকরণে অগ্রসর হন। এক্ষেত্রে একদিকে তাঁর মানসিক বলিষ্ঠতা এবং অন্যদিকে অদম্য আকাঙ্ক্ষার পরিচয় মুদ্রিত। নিঃসঙ্গ মিসেস আর. এস. হোসেন সামাজিক ও ধর্মীয় প্রতিকূলতা অতিক্রম করার জন্য যে স্নায়বিক বলিষ্ঠতা প্রদর্শন করেন তা তাঁর চরিত্রের তেজস্বী দিক অনুধাবনে বিশেষ সহায়তা করে। স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি বেগম রোকেয়া মুসলিম নারীদের জন্য “আঞ্জুমানে খাওয়াতানে ইসলাম' নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের মুক্তাঙ্গনে এনে সামাজিক ও ধর্মীয় প্রতিকূলতা উন্মোচনে সাহায্য করেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1987-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বেগম রোকেয়া : জীবন ও সাহিত্য. (1987). সাহিত্য পত্রিকা, 30(2), 172-179. https://doi.org/10.62328/sp.v30i2.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%