সোমেন চন্দ : গত্রগুচ্ছ

DOI: https://doi.org/10.62328/sp.v30i2.6
Crossmark

Authors

Abstract

বাংলা কথাসাহিত্যের ধারায়, স্বল্প-সংখ্যক সৃষ্টি নিয়ে কম-পরিচিত এবং প্রায়-বিস্মৃত হলেও, সোমেন চন্দ একটি ব্যতিক্রমী এবং উজ্জ্বল নাম। চব্বিশটি গল্প, একটি অসম্পূর্ণ উপন্যাস, দুটি নাটিকা এবং একটি কবিতা—হাতে গোণা এই ক'টি সাহিত্যকর্মই আজ সোমেন চন্দের সৃষ্টিসত্তার পরিচয়বাহী। তিনি লিখেছিলেন আরো বেশ কিছু গল্প-কবিতা-উপন্যাস, কিন্তু অসতর্কতা, পত্রিকা- পত্রালির দুষ্প্রাপ্তি আর কাল- গ্রাসের হাত থেকে সে-সব লেখা আজো উদ্ধার করা যায়নি। আলোচ্য নিবন্ধে আমরা উপস্থাপন করবো সোমেন চন্দের সাতটি পত্র, যেখানে আছে তাঁর মানসসত্তা, সমাজভাবনা, সাহিত্যচিন্তা এবং স্রষ্টাচৈতন্যের মৌল-চারিত্রনির্দেশক উপাদানপুঞ্জ৷ ১৯২০ খ্রীস্টাব্দের ২৪শে মে (১০ই জ্যৈষ্ঠ ১৩২৭ বঙ্গাব্দ) সোমবার সোমেন চন্দ জন্মগ্রহণ করেন। সোমেন চন্দের মূল নাম সোমেন্দ্রকুমার চন্দ। তাঁর পিতার নাম নরেন্দ্রকুমার চন্দ। নরেন্দ্রকুমারের নিবাস ছিল ঢাকা জেলার নরসিংদি মহকুমার (বর্তমানে জেলা) অন্তর্গত ঘোড়াশালের নিকটবর্তী বালিয়া গ্রামে। তিনি ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার অন্তর্গত ধিতপুর গ্রামে বিবাহ করেন, কিন্তু যাকে বিবাহ করেন তার নাম বা বংশ-পরিচয় এখনো অজ্ঞাত। সোমেন চন্দের বয়স যখন মাত্ৰ চার বছর, তখন তাঁর জননী অকালে মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১৯২৪ সালে নরেন্দ্রকুমার পুনরায় বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম সরযূ, যিনি টঙ্গীর নিকটবর্তী ধউর গ্রামের ডাক্তার শরৎচন্দ্র বিশ্বাসের কন্যা। সরযূকেই সোমেন প্রকৃত অর্থে মা বলে জানতেন। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1987-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সোমেন চন্দ : গত্রগুচ্ছ. (1987). সাহিত্য পত্রিকা, 30(2), 129-171. https://doi.org/10.62328/sp.v30i2.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%