সত্যেন সেনের সামাজিক উপন্যাস

DOI: https://doi.org/10.62328/sp.v30i2.5
Crossmark

Authors

Abstract

সময়, সমাজ, ইতিহাস ও সভ্যতার দ্বন্দ্বমুখর আন্তরক্রিয়ায় সংগঠিত হয় শিল্পীর জীবনবোধ ও শিল্পাদর্শ । শিল্পীর সৃজনীকল্পনার উদ্ভব ও কুমমাত্রার পটভূমিতেও গতি সঞ্চার করে জীবনের বিচিত্রমাত্রিক উত্তাপ- স্পন্দন। কারণ, বিশেষ কালের শিল্পপ্রকরণ সমকালীন জীবনের সমগ্রতাকে ধারণ করেই হয়ে ওঠে বিশিষ্ট, উত্তরণমুখী। সত্যেন সেনের (১৯০৭-১৯৮১) উপন্যাস বিবেচনার ক্ষেত্রেও এ-সত্য প্রাসঙ্গিক উপন্যাসের বৈচিত্র্যময় পটভূমি এবং অগ্নিময় জীবনকল্পনা যেমন তাঁর অভিজ্ঞতা ও অভিজ্ঞানের বৈশিষ্ট্যনির্দেশক প্রান্ত, তেমনি, সমকালীন জীবনের গতি, যন্ত্রণা, সংক্ষোভ ও উত্থান-পতনের অঙ্গীকার ও তাঁর বিষয় ও আঙ্গিকচেতনার জীবন্ময় উৎস। মানবীয় সম্ভাবনায় অপিরিসীম আস্থা, সুস্থ-সচেতন জীবন-অভীপ্সা অধীত বিদ্যা ও অভিজ্ঞতাকে শিল্পমণ্ডিত করার অপরিমেয় দক্ষতা এবং মার্কসবাদী চেতনালব্ধ বিশ্বদৃষ্টির সমন্বয়ে সত্যেন সেনের উপন্যাস বাংলাদেশের কথাসাহিত্যের পটভূমিতে স্বতন্ত্র বৈশিষ্ট্যে গৌরবান্বিত। একটা পরিণত জীবনাদর্শ ও দার্শনিক মীমাংসা তাঁর মধ্যে শিল্প-সৃষ্টির প্রেরণা সঞ্চার করেছিলো। ফলে, জীবনবোধের ব্যাপ্তি ও গভীরতায় তাঁর উপন্যাস একদিকে যেমন আদর্শ ও লক্ষ্যের প্রতি ঐকান্তিক, অন্যদিকে তেমনি, আঙ্গিক-প্রকরণের প্রশ্নে কিছুটা অমনোযোগী। জীবনের প্রতি ইতিবাচক পক্ষপাতিত্বই যে সত্যেন সেনের শিল্পবিচ্যুতির অন্যতম কারণ, তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তাঁর স্রষ্টাচৈতন্য অবলোকনের জন্য এর চেয়ে অধিকতর তাৎপর্যপূর্ণ হলো জীবনের সমস্ত অসঙ্গতি, বঞ্চনা, সংগ্রাম-সংঘাতের মধ্যেও একটা প্রজ্বল, আকাঙ্ক্ষাদীপ্ত শিল্পীমনের উপস্থিতি।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1987-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সত্যেন সেনের সামাজিক উপন্যাস. (1987). সাহিত্য পত্রিকা, 30(2), 67-128. https://doi.org/10.62328/sp.v30i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%