বাউল-সাধনার বিবিধ রীতি
Abstract
উপেন্দ্রনাথ ভট্টাচার্য সারা বাঙলায় বাউলদের মূল সাধনা এক প্রকার ব'লে উল্লেখ ক’রেছেন এবং তাদের মুসলমান বাউল বা ফকীর সম্প্রদায়, (হিন্দু বাউল?) নবদ্বীপ সম্প্রদায় (নদীয়া, মুর্শিদাবাদ, যশোর, খুলনা, উত্তর বঙ্গ, পূর্ববঙ্গ ও বর্ধমানের কিয়দংশ এর অন্তর্গত) এবং রাঢ়-সম্প্রদায় (পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি জেলা৷ সমন্বিত) শীর্ষক তিনটি ভাগে বিভক্ত ক'রেছেন। কিন্তু তিনি এসব সম্প্রদায়ের স্ব স্ব বৈশিষ্ট্যের কোন উল্লেখ করেননি। তিনি হিন্দু ও মুসলিম বাউলদেরও কোন আলাদা কিয়া-কলাপ, আচার-বিশ্বাসের পরিচয় দেননি। তাছাড়া, তাঁর নবদ্বীপ-সম্প্রদায়, রাঢ়-সম্প্রদায়, কিংবা হিন্দু-মুসলিম ধর্মভিত্তিক সম্প্রদায় নিরূপণও অসমীচীন। কারণ হরিশপুর, ছেঁউড়িয়া, নবদ্বীপ, কেন্দুলি, বেতাল বন প্রভৃতি স্থান একদা বাউল অধ্যুষিত হওয়া সত্ত্বেও বাউল-সম্প্রদায় স্থান-কেন্দ্রিক নয়, গুরু-কেন্দ্রিক। তাঁরা গুরুকে কেন্দ্র করেই গোষ্ঠীসৃষ্টি ক'রে থাকেন। এ ব্যাপারে হিন্দু-মুসলিম ধর্মভেদ ও সম্প্রদায় নির্ণায়ক মানদণ্ড প্রযোজ্য নয়। বাউলগণ নিজেরা অসাম্প্রদায়িক। হিন্দু বাউলের মুসলমান শিষ্য এবং মুসলমান বাউলের হিন্দু শিষ্য যথেষ্ট দেখা যায়। কাজেই এ- জাতীয় সম্প্রদায়নির্দেশ অযৌক্তিক। সর্বশেষে, উপেন্দ্রনাথ ভট্টাচার্যের নির্দেশিত বিভাগ অনুযায়ী বাউল- সাধনার রূপ-বৈচিত্র্যেরও কোন সন্ধান লাভ করা যায় না। ফলে, বাউল-সাধনার বিবিধ রীতি সম্পর্কে ড. ভট্টাচার্যের গ্রন্থ তাই বিশেষ তথ্যসমৃদ্ধ নয়। উল্লেখযোগ্য যে, বাউলদের কোন গ্রন্থের ভিত্তিতে বাউল-সাধনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1987 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.