সর্বহারার অবয়ব
Abstract
কবিতাটির পটভূমি তৈরি হয়েছে অথৈ জলে ঘেরা চোরাবালির চরের দৃশ্য দিয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘনীভূত হয়ে উঠছে, তাতে প্রলয়ের আভাস সুস্পষ্ট। সর্বহারার দুর্গতির প্রতীক হিসেবে তার আবাসস্থল, আর প্রতিবেশের এই ছবি দেখেছেন কবি! নিঃসম্বলের পায়ের নীচে দৃঢ় মাটি নেই, আছে চোরাবালি। আর, চোরাবালির চরকে ঘিরে যে লোনাজল তা দুঃখীজনেরই অশ্রুপাথার ‘ব্যথার সাঁতার-পানি'। আকাশের বিদ্যুৎ ইঙ্গিত, মেঘজননীর অশ্রুবর্ষণ, আর অপর তাঁর থেকে মাটিমায়ের হাতছানি সর্বহারাকে ওই বিপজ্জনক বাসভূমি পরিত্যাগ করবার মিনতি জানাচ্ছে। অথচ, আশ্চর্য বিভ্রমবশে সর্বহারা চোরাবালির চরেই তার কুন্দন-ভরা মাদুর তথা ‘মাদুর-ভরা কাঁদন' পেতে নিদ্রাগত। নিশ্চিত বিনাশের মুখে বাসা বাঁধা নিশ্চিন্ত সর্বহারাকে কবি বেদনার্ত চিত্তে 'পাগল' বলে সম্বোধন করে তার অন্তরে পরিস্থিতি-চেতনার উদ্বোধ ঘটাতে চান।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1987 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.