প্রসঙ্গ : বাঙলা ভাষা

DOI: https://doi.org/10.62328/sp.v30i3.8
Crossmark

Authors

Abstract

বাংলাদেশের সাহিত্যাঙ্গনে কথা-সাহিত্য ও কাব্য-গ্রন্থ যে-পরিমাণে রচিত হয়েছে, সে-পরিমাণে তথ্যনির্ভর প্রসাদগুণ-সম্পন্ন প্রবন্ধ-গ্রন্থ লিখিত হয়নি। তার কারণ সম্ভবত প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে লেখকের অন্তরঙ্গ বোধের অভাব। এ সত্ত্বেও অল্প সংখ্যক প্রকাশিত গ্রন্থের বস্তুনিষ্ঠ বিষয়, ঋজু ভাষা ও পরিবেশন-ভঙ্গীর অভিনবত্ব পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। দু' বছর আগে প্রকাশিত অধ্যাপক নরেন বিশ্বাসের ‘প্রসঙ্গ : বাঙলা ভাষা' গ্রন্থটি বিবিধ কারণে পাঠকের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করবে---এই মন্তব্য করা যায়। ‘প্রসঙ্গ : বাঙলা ভাষা' গ্রন্থটি বাংলা ভাষা-বিষয়ক বারোটি প্রবন্ধের সংকলন। এর মধ্যে ছ'টা প্রবন্ধ শুদ্ধ ভাষা সম্পর্কিত এবং অবশিষ্ট ছ'টা প্রবন্ধ বাংলা গদ্য, কবিতা, নাটক, প্রবন্ধ ও উপন্যাসের ভাষা-বৈশিষ্ট্যের ওপর লিখিত। লেখক ভূমিকায় স্পষ্টভাবে রচনা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা উপস্থাপনের মাধ্যমে তাঁর উদ্দেশ্য অনুধাবন সহজ হবে---“বলাবাহুল্য, এ-গ্রন্থের সবগুলো প্রবন্ধের বিষয়-বস্তুই বাঙলা-ভাষা সম্পর্কিত। আমি ভাষাতাত্ত্বিক নই, ফলে এ-গ্রন্থে কোন ভাষাতত্ত্ব- বিশারদ পাঠক যদি ভাষার তাত্ত্বিক গভীর আধুনিক ভাষাবিজ্ঞান-ভিত্তিক আলোচনা অনুপস্থিত দেখে পীড়িত হন, তাহলে আমি নিরুপায়। কারণ তাঁদের জন্যে গ্রন্থ রচনার সাধ এবং সাধ্য দুইই আমার নেই।” লেখকের এই সত্যভাষণ সত্ত্বেও বলা যায় যে, তিনি এই গ্রন্থে ভাষা- বিষয়ক যেসব বস্তুর অবতারণা করেছেন, তা অনেক ভাষাতাত্ত্বিকেরই মৌলিক অন্তর্নিবিষ্ট দৃষ্টিভঙ্গির মধ্যে ধরা পড়েনা।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1987-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রসঙ্গ : বাঙলা ভাষা . (1987). সাহিত্য পত্রিকা, 30(3), 203-208. https://doi.org/10.62328/sp.v30i3.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%