বাংলাদেশের পাঁচটি নাটক : প্রসঙ্গ গঠনশৈলী

DOI: https://doi.org/10.62328/sp.v30i3.7

Authors

  • বিশ্বজিৎ ঘোষ Author

Abstract

রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) পরীক্ষা- নিরীক্ষা বাদ দিলে, এ-কথা বলা অসঙ্গত হবে না, বিষয়-ভাবনা ও প্রকরণ-প্রকৌশলে, প্রথমাৰ্ধ- বিংশ শতাব্দী পর্যন্ত বাংলা নাটকে নেই প্রাগ্রসরতা কিংবা শতাব্দী- ভেদ———বলতে গেলে সবই উনিশ শতকী, প্রথাশ্রয়ী, সনাতনপন্থী এবং একমুখী। কাব্য-উপন্যাস-গল্প-প্রবন্ধে বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যের অগ্রগতির সমান্তরাল হলেও, বাংলা নাটক কখনোই ছিল না ঐ গৌরব-প্রত্যাশী। ‘কীর্তিবিলাস' (১৮৫১) থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি পর্যন্ত কালখণ্ডে, গভীরতর পরীক্ষণে বলতেই হয়, বাংলা নাটক বিকশিত হয়েছে চারটি প্রবণতাকে আশ্রয় করে---১. জাতীয়তাবাদ (কখনো তা আবার সঙ্কীর্ণ সম্প্রদায়-চেতনাশ্রয়ী) উন্মেষের জন্য ইতিহাস- ঐতিহ্য ও পুরাণ মন্থন করে রচিত নাটক ; ২. সামাজিক-পারিবারিক অসঙ্গতি থেকে মুক্তির অভিলাষে রচিত হাস্যরসাত্মক প্ৰহসন ; ৩. বাস্তব-অবাস্তব কাহিনী-আশ্রয়ী সামাজিক নাটক; এবং ৪. ‘গণনাট্য সংঘ'-এর পৃষ্ঠপোষকতায় রচিত-মঞ্চায়িত সংগ্রামশীল জীবনাশ্রয়ী সমাজবাদী বক্তব্য-ঋদ্ধ নাট্যধারা। পুনরুক্তি হলেও, আবারো বলতে হচ্ছে, এ-ক্ষেত্রে ব্যতিক্রম আছেন একজন, প্রাচীন বটবৃক্ষের মতো বিস্তৃত সৃষ্টিছায়াপ্রসারী একজন, তিনি রবীন্দ্রনাথ। মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) হাতে সৃষ্ট ইতিহাস- নির্ভর নাটকীয় ফর্ম এবং সামাজিক অসঙ্গতি-শোধনার্থে প্রাসনিক রূপকল্প শতাব্দীব্যাপী অবলীলায় অনুসৃত হয়েছে। এই দ্বৈত-স্রোতের সঙ্গে তৃতীয় মাত্রা, সমাজ ও মৃত্তিকা-সংলগ্নতা বাংলা নাটকে আনলেন দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)। বিষয়বস্তুতে যেমন, তেমনি প্রকরণ- পরিচর্যা এবং গঠনশৈলীতে বাংলা নাটকে দীর্ঘ দিন এই ত্রিমাত্রিক বৈশিষ্ট্য ছিল প্রবহমান।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1987-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলাদেশের পাঁচটি নাটক : প্রসঙ্গ গঠনশৈলী. (1987). সাহিত্য পত্রিকা, 30(3), 159-202. https://doi.org/10.62328/sp.v30i3.7