নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা' উপন্যাস

DOI: https://doi.org/10.62328/sp.v30i3.6

Authors

  • স্বপ্না রায় Author

Abstract

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) মূলত কবি ; রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) পর বাংলা সাহিত্যে যথার্থ মৌলিক কবি- প্রতিভার অধিকারী তিনি। রবীন্দ্রযুগে আবির্ভূত হয়েও রবীন্দ্ৰ-বলয়ে শৃঙ্খলিত না হয়ে, কাব্যক্ষেত্রে এক স্বতন্ত্র মাত্রা সংযোজন করেন তিনি ৷ বস্তুত, বাংলা কাব্যের ইতিহাসে, যথার্থ অর্থে, তিনিই প্রথম জনজীবনের সঙ্গে কবিতার প্রগাঢ় সম্পর্ক নির্মাণ করেন ; নজরুলই প্রথম রাজনীতিকে শিল্পে রূপান্তরিত করেন । কেবল কাব্যক্ষেত্রেই নয়, কথা- সাহিত্যেও নজরুলের এই স্বাতন্ত্র্য সবিশেষ লক্ষযোগ্য মৌল-বক্তব্য, চরিত্র-চিত্রণ, বিশ্লেষণ-ক্ষমতা, ভাষার মাধুর্য এবং শৈল্পিক সৃষ্টি-মাহাত্ম্যে তাঁর কথাসাহিত্য, বিশেষত উপন্যাস, কবিতার মতোই স্বাতন্ত্র্যের স্বাক্ষরবাহী।১ নজরুলের উপন্যাসে মূলত শিল্পরূপ পেয়েছে প্রথম বিশ্ব-যুদ্ধোত্তর বাংলার আশা-আকাঙ্ক্ষা, ব্যথা-নৈরাশ্য, স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর বিদ্রোহ-বিক্ষোভ—সব কিছু মিলে যুদ্ধোত্তর বাংলার জীবন কাজী নজরুল ইসলাম বাঙালি মুসলিম মধ্যবিত্তশ্রেণীর মানস সন্তান । একদিকে ব্যক্তি-জীবনের অভিজ্ঞতা, অন্যদিকে নবজাগ্রত মুসলিম মধ্য- বিত্তের আশাবাদে প্রাণিত হয়ে নজরুল যুদ্ধোত্তর বিপর্যয়ের মাঝেও কবিতার মতোই, উপন্যাসে আশাবাদী এবং স্বাধিকার-প্রমত্ত মানস-ভাবনা : প্রকাশ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদী আন্দোলন, গান্ধীজীর অসহযোগ আন্দোলন, রাশিয়ায় সমাজতন্ত্রের প্রতিষ্ঠা—ইত্যাদি ঘটনা নজরুল-মানসে প্রবল প্রভাব বিস্তার করে। নজরুলের উপন্যাসে এই সংক্ষোভময় যুগের স্পষ্ট প্রকাশ ঘটেছে। 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1987-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস. (1987). সাহিত্য পত্রিকা, 30(3), 145-158. https://doi.org/10.62328/sp.v30i3.6